রবিবার , ২৩ এপ্রিল ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারায় বটগাছে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২৩, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হয় তিন কিশোর। এর মধ্যে এক কিশোর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ-শ্রীপুর সড়কের গোয়ালকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মিঠুন হোসেন (১৫)। সে রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নের লাউপাড়া গ্রামের সাহাদ আলীর ছেলে। আহত কিশোরদের মধ্যে সৈকত হোসেন (১৬) বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে লাউপাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে। আহত অপর কিশোরকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবারের সদস্যরা বলেন, গতকাল বিকেলে মিঠুন দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটর সাইকেলটি চালাচ্ছিল মিঠুন। মোহনগঞ্জ-শ্রীপুর সড়কের গোয়ালকান্দা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী তিন কিশোর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে মিঠুনের অবস্থার অবনতি হলে পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মিঠুন মারা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। সামনে একটি গাড়িকে দেখে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে।

নগরের রাজপাড়া থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আরএমপিতে বড় রদবদল: ১১ কর্মকর্তা বদলি, ৫ থানায় নতুন ওসি

তৃতীয় দফায় মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো

রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলী হারুন অর রশিদের অপসারণ দাবিতে মানববন্ধন, পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

স্বপ্নের পদ্মা সেতুতে বাসের পরে এবার খুলল রেল চলাচলের পথ

বিয়ের প্রথম রাতেই ঐশ্বর্যর সাথে এই কাজ করেছিলেন অভিষেক বচ্চন

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী আরটিজেএর মানববন্ধন

রাজশাহীকে মরুকরণ থেকে রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি, বাপার মানববন্ধন

রাজশাহীতে পুলিশের লুট হওয়া ৬০ রাউন্ড বুলেট উদ্ধার