শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপি রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

ঘোষিত ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই আংশিক কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। এছাড়াও সহ-সভাপতি হিসেবে আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন এবং জয়নাল আবেদিন শিবলী দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নং সদস্য এবং মো. মাইনুল আহসান (পান্না)-কে ২ নং সদস্য হিসেবে রাখা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নতুন কমিটি ঘোষণা করা হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে টিসিবি’র লাইসেন্স ভাড়ায়: প্রভাবশালীদের হাতে জিম্মি সাধারণ মানুষ

আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিলল ভাঙারির দোকানে

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি

রাজশাহীতে সাবেক মন্ত্রী কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেণ্ট উদ্বোধন

ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন আরডিএর চেয়ারম্যান

যুবলীগের সম্মেলনকে ঘিরে নগর জুড়ে শোভা পাচ্ছে নাহানের ব্যানার ও ফেস্টুন

বৃত্তিপ্রাপ্ত ১২ কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক রিটন

রাজবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

ঢাকায় বসে অফিস করায় নেসকোর এমডির ব্যাখ্যা তলব: নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপি'র নিষেধাজ্ঞা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা