রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৭, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল। দলগুলোর নেতারা বলেছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে সরকারের বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। করণ গণতন্ত্র রক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনি রোডম্যাপের বিকল্প নেই।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে কাজ করা দরকার, তিনি (ড. ইউনূস) সেটা করবেন বলে আমি বিশ্বাস করি। জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখেই তিনি কাজ করবেন বলে আমার বিশ্বাস; যাতে গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করা যায়।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের কথা হচ্ছে, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ যত দ্রুত সম্ভব জনগণের কাছে পরিষ্কার করা দরকার। আমরা মনে করি সব কিছু সংস্কার করা তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। কিছু জরুরি সংস্কার, যেমন নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগের সংস্কার, সংবিধানের কিছু বেশি বিষয়ে সংস্কার, এসব জরুরি বিষয় সংস্কার করেই নির্বাচন অনুষ্ঠানে তাদের বেশি মনোযোগী হওয়া উচিত। সরকারপ্রধানের বক্তব্যে আমরা আশাহত নই- তার বক্তব্যকে আরও স্পষ্ট করার জন্য অনুরোধ করব।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘প্রথমত জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসাবে দেখছি। তিনি মানুষের মধ্যে একটা আস্থাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু দ্রব্যমূল্যের ক্ষেত্রে মানুষের যে উদ্বেগ, বাজার যে অস্থির ও বেসামাল- এ ব্যাপারে সরকারের দিক থেকে আরও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা মানুষ জানতে পারলে আশ্বস্ত হতে পারত। নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস যে কথা বলেছেন, সেখানে ইতিবাচক ইঙ্গিত আছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট সূচি, সময়রেখা উল্লে­খ করতে পারেননি। তিনি যখন বলেছেন, প্রয়োজনবোধে নির্বাচন আরও কয়েক মাস পিছানো যেতে পারে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ থাকলে তো নির্বাচন আগ-পিছ করার প্রশ্ন আসত। সেক্ষেত্রে তিনি যদি আরও সুনির্দিষ্ট করে বলতেন, তাহলে দেশের রাজনৈতিক দল, ভোটার ও জনগণ আশস্ত হতে পারত। আর সরকারের পুরো রোডম্যাপ নিয়েও রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক প্রস্তুতির বিষয় আছে। এবারের বক্তব্যে তিনি খানিকটা স্পষ্ট করেছেন, কিন্তু আরও স্পষ্ট করার সুযোগ ছিল।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আন্দোলনে হামলার অভিযোগে সাবেক দুই নেতা আটক

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় রুয়েট উপাচার্যের উদ্বেগ

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নিনির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল

দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল

সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের সাগরিকা পেলেন আনারস প্রতীক

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন