রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৯, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কেন্দ্রে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (৯ অক্টোবর) বিকেলে সেনচুরাস মলে আগুন লাগে। এরপর তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ডন।

ইসলামাবাদ ক্যাপিটাল ডেভেলপaমেন্ট অথোরিটি (সিডিএ) জানিয়েছে, অগ্নি নির্বাপক বাহিনী, পাকিস্তান নৌবাহিনী, বিমানবাহিনী ও বিশেষ উদ্ধারকারীর সমন্বিত অভিযানে মাত্র দুই ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

এর আগে ডননিউজটিভি এক প্রতিবেদনে জানায়, আগুন লাগার পর বহুতল ভবনটির আবাসিক অ্যাপার্টমেন্টগুলো খালি করে ফেলা হয়। এরপর অগ্নি নির্বাপক বাহিনী আগুন নেভাতে জোর চেষ্টা শুরু করে।

অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ডন। তাতে দেখা যায়, ৩৬ তলা ভবনটির নিচের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন থেকে সৃষ্ট ধোয়া কুণ্ডলি পাকিয়ে ভবনের গা ঘেষে আকাশে উঠে যাচ্ছে। আর এদিকে অগ্নি নির্বাপক বাহিনী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

রাজধানী জিন্নাহ এভিনিউতে অবস্থিত সেনচুরাস শপিং মলের পাশ দিয়েই বড় রাস্তা। আগুন লাগলেও রাস্তা দিয়ে তখনও গাড়ি চলছিল। ইসলামাবাদ পুলিশ বলেছে, আগুন নেভানোর কাজ শেষ হলে ভবনটি বন্ধ করে দেয়া হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাকসু জিএসের ঘোষণার পর রাবির ছয় ডিনের খোঁজে বিভাগে বিভাগে অনুসন্ধান

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি”

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের রাজশাহী মহানগরীর শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সারজিস আলম

Everything You Wanted to Know About Business and Were Too Embarrassed to Ask

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

বিদেশ শফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মসাল ভুলে গেলেন ইউএনও!

বারো রাস্তা মোড়ে দুর্ঘটনা রোধে গোলচত্বর নির্মাণের দাবি, দ্রুত বাস্তবায়নের আশ্বাস”