• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু রাজশাহী প্রতিনিধিঃ

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১১:০৩

রাজশাহীতে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু রাজশাহী প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই রোগীর নাম পাপ্পু (২৫)।

তিনি রাজশাহীর বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামের সাহেব আলীর ছেলে। দুপুরে তার মরদেহ বাঘার গ্রামের বাড়িতে নিয়ে গেছে পরিবার।
বাদ আসর জানাজা শেষে তার মরদেহ দাফনের কথা রয়েছে।
মৃত পাপ্পুর স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তার স্বামী ঢাকার মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড পদে চাকরি করতেন। ঈদের দুদিন আগে সেখানেই জ্বরে আক্রান্ত হন।

তীব্র জ্বর নিয়ে তিনি ঈদের পরের দিন বাড়িতে ফিরে আসেন। তারপর গত ২ জুলাই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদ জানান, গত ২ জুলাই পাপ্পুকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে গত ৪ জুলাই তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে ওই নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত জুন মাস থেকে এ হাসপাতালে ডেঙ্গজ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্তু ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর চলতি মৌসুমে চিকিৎসা নিতে রামেক হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮