সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৫, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপি আবেদনের পরিপ্রেক্ষিতে আরও চার নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. সাবানা বেগম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরওয়ার হোসেন, বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. উম্মে কুলছুম বানু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাদশাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

তবে দলের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বিএনপি বেশ কয়েকজন নেতার বহিস্কারাদেশও প্রত্যাহার করেছিল।

সর্বশেষ - রাজশাহী