Wednesday , 22 May 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চাইলেন কলেজছাত্র

প্রতিবেদক
সনি নিউজ
May 22, 2024 10:31 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক তরুণ-তরুণীর অন্তরঙ্গ মূহুর্তের ছবি সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছে। ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব ছবি ফাঁস করেছে বলে ওই কলেজছাত্রের অভিযোগ। সামাজিকভাবে এভাবে হেয় করায় তিনি সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী এই তরুণ রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। এসময় ভুক্তভোগী ওই তরুণীও তার সঙ্গে এসেছিলেন।
তারা জানান, তাদের মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক আছে। পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক আছে। গত ২০ মে একটি ফেসবুক আইডি থেকে তাদের অন্তরঙ্গ মূহুর্তের ছবি ছেড়ে দেওয়া হয়েছে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ভুক্তভোগী তরুণ বলেন, তিনি আরিফ কেমিস্ট্রি নামে শহরের একটি কোচিং সেন্টারের ব্যবস্থাপক ছিলেন। মাসখানেক আগে তিনি এই চাকরি ছেড়ে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে এখন তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ফেসবুক পোস্টে এই ছবি প্রকাশ করে আরিফ কেমিস্ট্রির পরিচালক আরিফুল ইসলাম আরিফকে জড়িয়ে দেওয়া হয়েছে।
এটি পুরোপুরি মিথ্যা। তার ব্যক্তিগত বিষয়কে কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায় কোচিং সেন্টারটির সুনাম ক্ষুণ্ন করতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ছবি ছড়িয়ে দিচ্ছে।
তিনি জানান, প্রথম দফায় ছবি প্রকাশের পর তার মোবাইলে একটি কল এসেছিলো। অচেনা এক ব্যক্তি সমস্যার সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ না করলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি।
এ ব্যাপারে আইনগত সহায়তা পেতে তিনি ২১ মে নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, এটি একটি সাইবার অপরাধ। পুলিশের তথ্য-প্রযুক্তি বিভাগ জিডির তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য আমিরুলের দাফন সম্পন্ন

জাতীয় পার্টি-আ.লীগ আসন সমঝোতা, নৌকার প্রার্থী প্রত্যাহার হচ্ছে: ওবায়দুল কাদের

আরএমপির অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যায় মামলা

সাইফের উদ্যোগে এক ঘণ্টায় ৬০০ চারা, সবুজ হলো রাজশাহীর আবাসিক এলাকা

প্রবেশপত্র আটকে টাকা আদায়, প্রতিবাদের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অযৌক্তিক অটোরিক্সা ভাড়া নিয়ন্ত্রণসহ সাত দাবি ‘ইয়্যাস’র

গুরুত্বপূর্ণ পদ থেকে আগের পদেই ফিরে যাচ্ছেন বিএমডিএর নির্বাহী পরিচালক রশীদ