শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আজ ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ছায়ানিড় এলাকায় অভিযান পরিচালনা করে হোসনীগঞ্জ ফায়ার সার্ভিস মোড় গ্রামের মতিউর রহমান মতির ছেলে শান্ত ইসলাম (১৯) এবং হোসনীগঞ্জ বেতপট্টি গ্রামের মো: আকরাম আলীর ছেলে মো: রিফাত আলী (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন