Tuesday , 13 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কোহলিকে ‘ঠিক সময়ে’ অবসর নিতে বললেন আফ্রিদি

প্রতিবেদক
sonynews
September 13, 2022 10:18 am

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এবং অবসর ভেঙে ফিরে আসা- নিজের ক্যারিয়ারে অনেকবারই এমনটা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তাই খেলা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন তা ভালোভাবেই জানেন এ লেগস্পিনার ও মারকুটে ব্যাটার।

নিজের অভিজ্ঞতা থেকেই ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে অবসরের ব্যাপারে পরামর্শ দিয়েছেন আফ্রিদি। আগামী নভেম্বরে কোহলির বয়সের কাঁটা ছুঁয়ে ফেলবে ৩৪-র ঘর। স্বাভাবিকভাবেই আর হয়তো ৩-৪ বছর খেলতে পারবেন ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।

কোহলি যেনো ব্যাট হাতে ফর্ম পড়ে যাওয়ার আগেই অবসর নেন সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তার মতে, ঠিক সময়ে ক্যারিয়ারের ইতি ঘটানোর সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। বিশেষ করে এশিয়ান ক্রিকেটাররা এটি করতে পারে না। তবে কোহলির কাছ থেকে এ বিষয়ে সচেতনতা দেখতে চান আফ্রিদি।

স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘কোহলি যেভাবে খেলেছে, বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে খানিক ভুগলেও পরে যেভাবে নিজের নাম তৈরি করেছে। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। তবে একটা সময় আসবে, যখন আপনাকে অবসরের দিতে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘তবে এক্ষেত্রে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেরা সময়ে থেকে অবসর নেওয়া। অবস্থা এমন হওয়া উচিত নয় যে, সে ফর্মে থেকে ছাড়ার বদলে আপনি দল থেকেই বাদ পড়ে গেলেন। যদিও এমন হতে দেখা যায় না। এশিয়ার খুব কম ক্রিকেটার এ সিদ্ধান্ত নিতে পারে। তবে আমার মনে হয় কোহলি দারুণভাবেই এটি করবে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুলিশ লাইন স্কুল কান্ডে দুই মামলায় জামিন পেলেন আসামিরা

রুয়েট ছাত্রলীগের কক্ষে উদ্ধার হলো দেশীয় অস্ত্র-মদের বোতল

ইসলামের বিজয় নিশ্চিৎ করতে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে: রফিকুল ইসলাম

পূর্ব পাকিস্তানের অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া মন্তব্য, অসম হলে পশ্চিম বাংলায় নয় কেন

গোদাগাড়ীতে ৩০০পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

হানিমুনে নিয়ে কারিশমা কাপুরকে নিলামে তুলেছিলেন স্বামী

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ—রাজশাহীতে গ্রেপ্তার যুবক

৪ দফা দাবিতে বিএমডিএ কার্যালয় ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে ফেল থেকে জিপিএ-৫ পেল ৪ পরীক্ষার্থী, পাস ৩৮