বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হানিমুনে নিয়ে কারিশমা কাপুরকে নিলামে তুলেছিলেন স্বামী

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৭, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্কঃ ঝকঝকে কেরিয়ার। একের পর এক হিট ছবি। একের পর এক পুরস্কার। নব্বই দশকে কারিশমা কাপুরের সাফল্য রীতিমতো তাক লাগিয়ে দিত। কিন্তু ব্যক্তিগত জীবনে সেই সাফল্য তো দূর, একফোঁটা শান্তিও পাননি নায়িকা। উল্টে জুটেছে নিগ্রহ, নির্যাতন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিবাহিত জীবনের সেই কালো দিকটাই প্রকাশ করেন রাজ কাপুরের নাতনি। জানান, মধুচন্দ্রিমায় গিয়ে তাকে নিলামে তুলতে চেয়েছিলেন প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর।

অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান হয়েছিল কারিশমার। হঠাৎই ভেঙে যায় সম্পর্ক। তার পর ২০০৩ সালে সঞ্জয়কে বিয়ে করেন কারিশমা। দুই সন্তানও জন্মায়। সামাইরা আর কিয়ান। ২০১৩ সালে সঞ্জয়ের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেন কারিশমা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বিয়ের পর পরই শুরু হয় অত্যাচার। মধুচন্দ্রিমায় গিয়ে কারিশমাকে নিলামে তুলেছিলেন। নিজের এক বন্ধুর সঙ্গে সহবাসের জন্য জোর করেছিলেন। এমনকি, সেই বন্ধুর কাছে কারিশমার সঙ্গে সহবাসের দামও হাঁকিয়েছিলেন দিল্লির ব্যবসায়ী সঞ্জয়। রাজি হননি কারিশমা। পরিণামে চলেছিল চরম মারধর।

এখানেই শেষ নয়, স্বামীর পাশাপাশি শাশুড়িও মারধর করতেন বলে অভিযোগ কারিশমার। ওই সাক্ষাৎকারে কারিশমা জানান, তাকে বিয়ের পরেও প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি সঞ্জয়। লিভ-ইন সম্পর্কে ছিলেন। বিষয়টি কারিশমা জানতে পেরে প্রতিবাদ করেন। তখন সঞ্জয় এবং তার মা, দুজন মিলে মারেন তাকে।

প্রাক্তন স্বামীর অত্যাচারের আরো কিছু নমুনা তুলে ধরেন কারিশমা। তখন তিনি সন্তানসম্ভবা। স্বাভাবিক কারণেই ওজন বেড়েছিল। শাশুড়ির উপহার দেওয়া পোশাক গায়ে ঢুকছিল না। জেনে মাকে চড় কষাতে বলেছিলেন সঞ্জয়।

২০১৬ সালে পাকাপাকি বিচ্ছেদ হয় সঞ্জয়-কারিশমার। রণধীর কাপুর মেয়ের প্রাক্তন স্বামীকে ‘তৃতীয় শ্রেণির মানুষ’ বলে গাল দিয়েছিলেন। টাকার জন্য ধনী ব্যবসায়ী সঞ্জয়কে বিয়ে করার অভিযোগও উড়িয়ে দেন। বলেন, ‘আমাদের ক্ষমতা সকলে জানেন। আমরা কাপুর। আমাদের কারো টাকার পেছনে ছোটার দরকার পড়ে না। শুধু টাকা নয়, আমাদের প্রতিভাও যথেষ্ট। সেই দিয়ে আমাদের বাকি জীবনের গ্রাসাচ্ছাদন অনায়াসে হয়ে যাবে।’ এর পরেই আক্রমণ করেছিলেন সঞ্জয়কে। বলেছিলেন, ‘উনি একটা তৃতীয় শ্রেণির মানুষ। আমি কোনো দিন ওর সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইনি। অন্য নারীদের সঙ্গে থাকতেন। গোটা দিল্লি জানে উনি কেমন। আর কোনো কথা বলতে চাই না।’

কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয়বার বিয়ে করেন সঞ্জয়। প্রিয়া সচদেবকে। দুজনের একটি ছেলেও রয়েছে। সূত্র : ইন্ডিয়াটাইমস

সানি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্কুল নয়, যেন মিনি পার্ক!

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইএমইপি বিজনেস ডেলিগেশন মিটিং-২০২৩ অনুষ্ঠিত

ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

ভারতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাজশাহীতে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল উদ্ধার

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

কোটি টাকা মুক্তিপণ না দেওয়ায় নগরীতে যুবককে হত্যা

লিটন ও ডাবলুকে বিচারের আওতায় আনতে হবে, সমাবেশে বিএনপি নেতা মিনু

গোদাগাড়ীতে প্রকাশ্যে চলছে মাদকের কারবার, মুখ খুললেই স্থানীয়দের দেয়া হচ্ছে মাদক মামলার হুমকি!