• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

sonynews / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই আলোচনায় জাহানারা আলম। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে সতীর্থদের মারধরের অভিযোগ এনেছিলেন। জাতীয় দলের সাবেক এই নারী ক্রিকেটারের অভিযোগকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছে বিসিবি। তবে এবার দিয়েছেন আরও বিস্ফোরক তথ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।

জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে—তোর পিরিয়ডের কত দিন চলছে?’ পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকব, চলে আসিস।’

সাবেক এই তারকা পেসারের অভিযোগ, বিসিবির কাছে বারবার বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

জাহানারা বলেছেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল (শফিউল আলম চৌধুরী নাদেল) স্যারকে বারবার জানিয়েছি। এক দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।’

তবে এ বিষয়ে মঞ্জুরুল ইসলাম কিংবা বিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category