বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

ইফতেখার আলম বিশাল:  রাজশাহী আমের জন্য বিখ্যাত হলেও এই উর্বর মাটিতে এখন দেখা মিলছে বিদেশী ফলগাছ! এসব বিদেশী ফলগাছ গুলো দেখা গেছে চন্দ্রিমা থানাধীন বড় বনগ্রাম এলাকার মোঃ আশরাফুল হোসেন মাসুমের বাগান বাড়িতে।

তিনি রাজশাহী পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের ঠিকাদার। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে তিনি একের পর এক বনজ, ঔষধি ও ফলজ গাছ রোপণ করে চলেছেন তার নিজ বাগান বাড়িতে।
সরজমিন গিয়ে দেখা যায়, বড়বনগ্রম এলাকার আশরাফুল হোসেন মাসুমের প্রায় ৪ কাঠা জমিতে রয়েছে বাগানবাড়ি। সেই সাথে ছাদে রয়েছে রকমারী ফুলের গাছ। এই বাগান আর বাড়ির ছাদজুড়ে দেশি ফল-ফুলের পাশে শোভাবর্ধন করে আছে নানান ধরণের সব বিদেশী ফল ও ফুল।
গাছজুড়ে শোভা পাচ্ছে- জাপানের পিচফল, পাকিস্তানি কমলা, সিম সিমিয়া, ক্লেমনতি, কারাকারা, লাল কলমা, কাশমিরী ও মরক্কো  মালটা, নেবাল বালাদি, ইয়েলো টু, লাল বাতাবি লেবু, তুরস্কের খেজুর, অ্যাভোগ্রেডো, থাইল্যান্ডের পালামার আম, চিলি ম্যাংগো, গোলাপ সুন্দরী, দশরী, ক্লেন, বারি ফোর, ব্ল্যাকইস্টোন, কাটিমোন, কিউজাই, সেমডকমাই, তিন রকম পারসিমোন, জারা লেবু, সাদা জাম, তীন ফল ও লাল কাঠাল। এছাড়া ড্রাগন আছে বিভিন্ন জাতের যেমন মিনজুয়ান, বিউটি বেরী, বেরেরো, ইয়েলো, ব্ল্যাক, বিদেশী আঁখ, গোলাপজাম, আঙ্গুরসহ নানান ফল।

শুধু বিদেশী নয়, বাগানজুড়ে দেশী ফল গাছও ছড়িয়ে আছে। এছাড়াও পেঁয়ারা, বোম্বে লিচু, কদবেল, জামরুল, ও তিন প্রজাতির জাম। রয়েছে মসলা জাতীয় গাছ- চুইঝাল, লং, দারুচিনি, তেজপাড়া, এলাচ। এ ছাড়া ঔষধি গাছ- শ্বেত চন্দন, রক্ত চন্দন, হরতকি, বহেড়াসহ বিভিন্ন গাছ। আছে টমেটো, লাল বাঁধাকপি, শালগম ও মরিচসহ বিভিন্ন প্রকার সবজির গাছ।


আশরাফুল হোসেন মাসুম জানান, আমি ইউটিউব থেকে বিদেশী ফল গাছের পরিচর্যা করতে শিখেছি। এছাড়া ছোট থেকেই আমার খুব ইচ্ছা ছিলো দেশের মাটিতে বিদেশী চারাগাছ রোপন করা। আর সেটি আমি করতে পেরে খুবই আনন্দিত। এখন প্রায় প্রত্যেক গাছে মুকুল এসেছে। মাস দুয়েক পরেই ফল আসতে শুরু করবে।

এছাড়া অতিথিদের জন্য রেখেছেন উপহারস্বরুপ বিভিন্ন গাছের চারা । মাসুসের এইসব বিদেশী ফলগাছ দেখতে অনেকেই বাগানে আসছেন। অনেকে উৎসাহিত হচ্ছেন বিদেশী ফলগাছ লাগানের জন্য।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

মহান বিজয় দিবসে আরইউজের আলোচনা সভায় নেতৃবৃন্দ আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ

দেশ কার তথ্য সঠিক, হাসিনা নাকি জয়ের!

দৈনিক সানশাইন সম্পাদক বকুলের ইন্তেকাল, সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৫

ডিঙ্গী নৌকায় র‌্যাবের অভিযান; ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

রাত ১০টার সুবিধা শেষ, আবারও সন্ধ্যা ৭টায় বন্ধ হবে সব মার্কেট

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?