রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডেঙ্গি নিয়ন্ত্রণে সমালোচনা হয়েছে, চি‌কিৎসা নিয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৩, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ
ডেঙ্গি নিয়ন্ত্রণে সমালোচনা হয়েছে, চি‌কিৎসা নিয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে নানা সমালোচনা হলেও চিকিৎসা নিয়ে কোনো সমালোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা থাকলেও চিকিৎসা নিয়ে কেউ সমালোচনা করেনি; কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গি চিকিৎসা করে, আর নিয়ন্ত্রণের কাজটি করে অন্যান্য মন্ত্রণালয়।

রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে আয়োজিত ডেঙ্গির নতুন গাইডলাইন প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, প্রথমে ২০১৯ সালে ডেঙ্গি পেয়েছিলাম। সবাই মিলে সুন্দরভাবে মোকাবিলা করেছি। তখনো অনেক সমালোচনা হয়েছে। তখনো নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা থাকলেও চিকিৎসা নিয়ে কোনো সমালোচনা ছিল না। এরপর কোভিড এলো, তখন একটি ট্রিটমেন্ট প্রটোকল করে আমরা চিকিৎসা দিয়েছি। সারা দেশেই এটিকে ছড়িয়ে দিয়েছি। ট্রিটমেন্ট প্রটোকল ভালো ভূমিকা রেখেছে। আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল না, অক্সিজেন প্ল্যান্ট ছিল না, একটি মাত্র ল্যাব ছিল। বিনামূল্যে আমরা রেমডিসিভির দিয়েছি। অর্থাৎ যখন যেই ব্যবস্থা বিশ্বে প্রয়োগ হয়েছে, আমরা সেটিও করেছি এবং সর্বোপরি সফল হয়েছি।

মন্ত্রী বলেন, আমাদের ২৯ হাজার মানুষ মারা গেছে। ভারতে মারা গেছে ৫ লাখ, আমেরিকায় ১২ লাখ। ইউরোপে প্রতি দশ লাখে প্রায় তিন হাজার লোক মারা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন বলেই আমরা সফল হয়েছি। টিকায়ও আমরা সফল হয়েছি। ৪০ হাজার কোটি টাকার টিকা আমরা বিনামূল্যে দিয়েছি। পৃথিবীর কম দেশই এত টাকা খরচ করেছে। ডেডিকেটেড করোনা হাসপাতাল করেছি, সফলতার সঙ্গে। কেউ পিছপা হইনি। কিন্তু শুরুতে আমরা জানতাম না। তবুও আমরা চিকিৎসা দিয়ে করোনা মোকাবিলা করেছি।

তিনি বলেন, এখন আবার ডেঙ্গি দেখা দিয়েছে। যারা কাজকর্ম করে, তারা বেশি আক্রান্ত হচ্ছে। মহিলারা আক্রান্ত হচ্ছে। ২০-৩০ বছরের মধ্যে আক্রান্ত হচ্ছে। তিন দিনের মধ্যেই মারা যাচ্ছে। হাসপাতালে দেরিতে যাওয়ায় মৃত্যু বেশি হচ্ছে। তবে সময়ের প্রয়োজনে আগের গাইডলাইনটি নতুন করে সাজানো হয়েছে। নতুন গাইডলাইনে আশা করি ডেঙ্গি কমে আসবে। শীতও চলে আসছে। সব ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা কাজ করছে।

জাহিদ মালেক বলেন, বিশ্বজুড়ে করোনার ধাক্কা, যুদ্ধ, সবমিলিয়ে আমরা বড় একটি ধাক্কা খেয়েছি। এখন আবারো ডেঙ্গি সংক্রমণ দেখা দিয়েছে। শুধু যে আমাদের দেশেই ডেঙ্গি হচ্ছে তা নয়, থাইল্যান্ড, ফিলিপাইনসহ পৃথিবীর বিভিন্ন দেশেই দেখা দিয়েছে। আমাদের থেকে তাদের বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, চিকিৎসার মান বৃদ্ধি করার জন্য সারা দেশে ঘুরে বেড়াচ্ছি। আমরা চাই ডাক্তারদের উপস্থিতি এবং যন্ত্রপাতিগুলো যেন সচল থাকে। অনেক সময় আল্ট্রা-ইকো মেশিনগুলো নষ্ট থাকে, যে কারণে রোগীরা বাইরে চলে যায়। যাদের মেশিন নেই, চাহিদা দেবেন। আমরা দিয়ে দেব। হাসপাতালগুলো পরিষ্কার রাখবেন। রিপোর্টিংটা সবসময় চালু রাখবেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কবর খুঁড়ে দেখা গেল, মরদেহ কোলে নিয়ে বসে আছে যুবক

পতিত স্বৈরাচারদের পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরে আসার যত নজির

আবাদী জমিতে অতিরিক্ত রাসয়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বাড়ছে অম্লত্ব, জানেনা সাধারণ কৃষক

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

নগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

দুদকের মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারীর ৪ বছর কারাদন্ড

নিজ দেশের নাগরিককেই গুলি করে মেরে ফেলল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১২০ হাজার টন আম কিনতে চায় চীন

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ দম্পতি গ্রেফতার