শুক্রবার , ২১ জুলাই ২০২৩ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বুকে ব্যথা নিয়ে ফাঁসির আসামি মিয়া মহিউদ্দিন হাসপাতালে

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ড. মিয়া মো. মহিউদ্দিন। আগামী কয়েকদিনের মধ্যে তার ফাঁসির রায় কার্যকরের কথা রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ড. মিয়া মো. মহিউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। একই বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় তাকে সম্প্রতি চূড়ান্তভাবে বরখাস্ত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলের বন্দি ছিলেন।

রাজশাহী কেন্দ্রীর কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন বলেন, শুক্রবার সকালে হঠাৎ প্রেশার বেড়ে গেলে মিয়া মো. মহিউদ্দিনকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার বুকে ব্যথা ছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ জানান, বুকে ব্যথা নিয়ে মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে শুক্রবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর তাকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাকে হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। সেখানে কঠোর নিরাপত্তায় তার চিকিৎসা চলছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ উদ্দিন

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

শিক্ষা কারিকুলামের বিরোধিতায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল

প্রযুক্তির সহায়তায় হারানো ৭৫ মোবাইল ফিরিয়ে দিল আরএমপি

রাসিক মেয়রের সাথে ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দের সাক্ষাৎ

সাংবাদিক রণেশ মৈত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্ণে পরিকল্পিত অপতৎপরতার অভিযোগ বদলিকৃত সাবেক অধ্যক্ষ ও সহযোগীর বিরুদ্ধে তদন্তের দাবি

রাজশাহী নগরীতে ছাগলসহ দুই চোর গ্রেফতার

রাবিতে সাড়ে ৪ হাজার আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় আড়াই লাখ

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন