Friday , 30 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটকে অশালীন ভাষার ব্যাপারে যা বললেন মোশাররফ করিম

প্রতিবেদক
sonynews
September 30, 2022 3:33 pm

টেলিভিশন নাটকের উদ্ভট নাম ও অশালীন ভাষার ব্যবহার নিয়ে বেশ চর্চা হচ্ছে নেটমাধ্যমে। সংবাদের শিরোনামেও উঠে এসেছে বিষয়টি। অনেক তারকা এসব বিষয়ে মন্তব্য করেছেন।

সাম্প্রতিক এ ইস্যু নিয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম সময় সংবাদকে বলেছেন, একটি গল্পের ওপর নির্ভর করে সেই চরিত্রটি কেমন। সেখানে চরিত্রের প্রয়োজনে কেমন ভাষা ব্যবহার করবে সেটাও নির্ভর করে গল্পের ওপর। আর আমাদের দেশের এখন পর্যন্ত টেলিভিশনটা হলো বাড়ির ড্রয়িংরুমে বসে সবার সঙ্গে বসে দেখার বিষয়। সেই দৃষ্টিটা আমাদের সবার কমবেশি রাখা উচিত। তবে কখনো পর্দায় আমরা অশালীন ভাষা ব্যবহার করি। আসলে স্ল্যাংটা এমনি ব্যবহার করছি, নাকি চরিত্রের প্রয়োজনে করছি সেই বিষয়টা ইম্পোর্টেন্ট। শিল্পীর সৎ হওয়া জরুরি।

এরপর মোশাররফ করিমকে জিজ্ঞাসা করা হয় চরিত্র বাছাইয়ে কোনদিকটা মাথায় রাখেন। তখন এ গুণী শিল্পী বলেন, ‘আনন্দ খুঁজি। চরিত্র করতে পারব কিনা বা করতে ইচ্ছা হচ্ছে কিনা, এসব বিষয় মাথায় রাখি। যদি আনন্দ পাই, তখন আমি ভাবি তাহলে দর্শকরা আনন্দিত হবে।’

সামনে বেশকিছু কাজ আসছে। তবে কী কী কাজ আসবে এ বিষয়ে খোলাসা করেননি এ অভিনেতা। 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

Alexa devices will intercom capabilities amazon

হিজড়া সেজে চাঁদাবাজি, নারী সেজে সর্বস্ব লুট!

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন

ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা

রাজশাহী মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ নং ওয়ার্ডে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফাঁকা স্ট্যাম্পকে বায়না দলিল বানিয়ে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড

আরএমপির অভিযানে নারীসহ ৮ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার