Sunday , 12 March 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে সাংবাদিকদের উপরও হামলা চালালো শিক্ষার্থীরা

প্রতিবেদক
সনি নিউজ
March 12, 2023 9:09 am

রাজশাহী প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার দ্বিতীয় দিনের মত উত্তপ্ত অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ।


এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল থেকে শিক্ষার্থীরা জড় হতে শুরু করছে চারুকলা বিভাগের সামনে। এ সময় তারা শিক্ষাদের উপর বহিরাগতদের হামলার ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থী রাবি ভিসির বাসভবন ঘেরাও করে। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপর হামলা চালায় শিক্ষার্থীরা।


বেলা সাড়ে ১১টার দিকে ভিসি শিক্ষার্থীদের সাথে কথা বলতে এলে তাকে সাবাস বাংলা মাঠে অবরুদ্ধ করে রাখা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভিসিকে সাবাস বাংলা মাঠে অবরুদ্ধ করে রাখা ছিল। বর্তমান ভিসিকে রাবির শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
মূলত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দক্ষিণ পাশে অবস্থিত উপাচার্য ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় তারা জ্বালো জ্বালো, আগুন জ্বালো স্লোগান দিতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলতে এলে শিক্ষার্থীদের রোষানলে পড়েন ভিসি। সেখানে উপাচার্যকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা ‘ভূয়া, ভূয়া’ বলে স্লোগান দিতে থাকে।
এর আগে, এদিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ফটকে তালা দিয়ে সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।
শিক্ষার্থীরা ভিসির বাসভবন ঘেরাও করলে সেখানে সাংবাদিকরা ছবি তুলতে যান। এসময় শিক্ষার্থীরা চ্যানেল২৪ এর রিপোর্টার আবরার শাঈর, ক্যামেরা পারসনস জুয়েলের উপর হামলা চালায়।এতে ক্যামেরা ভেঙ্গে যায়। এছাড়াও কালেরকণ্ঠ পত্রিকার ফটোসাংবাদিক সালাহ উদ্দিনের উপর হামলা করে ক্যামেরা ভাংচুর করে ।
এদিকে শিক্ষার্থীরা সকাল থেকে বেশ কিছু দাবি তুলে ধরে ভিসির বাস ভবন ঘেরাও করে রাখে। তাদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় ও পুলিশ সদস্যদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

রাজশাহী নগরীর মতিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পবা জাসাসের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনির্বাণের জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা

রমজান উপলক্ষে ১২৯৫ বিদেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

দ্বিতীয় বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় লিটনকে শুভেচ্ছা জ্ঞাপন

কার্যক্রম স্থগিত হওয়ায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

AC/DC’s singer Brian Johnson stop touring, Axl Rose is new frontman

রাজশাহীর গোদাগাড়ীতে চুলার আগুনে পুড়লো ৫টি বাড়ী, কিশোরী নিহত

৩ লাখ টাকার চুক্তিতে রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি: ছাত্রলীগ নেতা শান্ত গ্রেফতার