• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন : নাথুরাম ভৌমিক

সনি নিউজ / ৭৫ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক: শেখ হাসিনা আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন। এখন আর আওয়ামী লীগের ওপর আমাদের কোনো আস্থা নাই। সনাতন ধর্মাবলম্বীদেরও তার এবং তার দলের ওপর আস্থা থাকলো না। গত শুক্রবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী নাথুরাম ভৌমিক পৌর শহরের হিন্দু অধ্যুষিত চিংগড়িয়া এলাকায় অবস্থিত রাধা গোবিন্দ ও চিংগড়িয়া সার্বজনিন দুর্গা মন্দির কমিটির আয়োজনে এক ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন।

চিংগড়িয়া রাধা গোবিন্দ মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুখরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন সিকদার। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সীসহ ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন সিকদার বলেন, ‘বিএনপি বা দলের নাম ভাঙিয়ে কেউ যদি হিন্দু ভাইদের ক্ষতি করার জন্য আসে তাহলে তাকে বেঁধে রাখবেন। আগামীতে আপনারা আগের চেয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে পূজা উদ্‌যাপন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের সবধরনের সহায়তা করা হবে।’ তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে আশ্বস্ত করে আরও বলেন, ্তুইতিমধ্যে সুবিধাভোগী, টাউট ও দুস্কৃতকারীদের কেউ গোপনে ভয় দেখিয়ে আপনাদের কারও কাছ থেকে টাকা নিয়ে থাকলে আমাকে গোপনে জানান। আমি কথা দিচ্ছি, সেই টাকার পাঁচগুণ আদায় করে দেবো। আমি মনে করি, এ দেশে সংখ্যালঘু বলে কিছু নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category