সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৫ আগস্টে গুলি-নির্যাতনের ঘটনায় রাজশাহীতে নতুন মামলা, আসামি ৭০০

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের পাঁচই আগস্ট গুলি, নির্যাতন ও মারধরের ঘটনায় রাজশাহীতে নতুন করে আরো একটি মামলা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বোয়ালিয়া থানায় এ মামলা দায়ের করেন কৌশিক ইসলাম অপূর্ব।

কৌশিকের দাবি, গত বছরের ৫ আগস্ট দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা নির্মমভাবে মারধরের শিকার হন। এতে তার মুখের চোয়াল ভেঙে যায়। ডান পায়ে গুলি করা হয়।

তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর আমি দীর্ঘদিন শারীরিক ও মানসিকভাবে কষ্টে ছিলাম। আমার এখনও চিকিৎসা চলছে, তাই তখন মামলা করার মতো অবস্থায় ছিলাম না। পরে শারীরিকভাবে কিছুটা স্বাভাবিক হলে এবং প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হই, তখন আমি মামলা করার সিদ্ধান্ত নিই। হ্যাঁ, মামলা করতে দেরি হয়েছে, তবে অন্যায়কারীরা যেন শাস্তি পায়—এই বিশ্বাস থেকেই আমি মামলা করেছি।

এই মামলায় মোট ১৩৫ জনকে নামীয় আসামি এবং আরও ৫০০–৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার, যুবলীগ নেতা তৌহিদ আল মাসুদ রনি, রাজশাহী-১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান দীপন, শুটার জহিরুল হক রুবেল,

কাকন পাকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, পাকড়ি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  সোনা ইসলাম, পাকড়ী ইউনিয়নের কৃষক লীগের সাবেক সভাপতি মো: মুক্তার আলী, সাবেক ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী।

অনেকে বর্তমানে পলাতক থাকলেও কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছায়ায় প্রকাশ্যে চলাফেরা করছেন।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এই মামলাটি শক্তপোক্ত প্রমাণের ভিত্তিতে সময় নিয়ে করা হয়েছে। কিছু আসামি কারাগারে রয়েছেন, কিছু পলাতক। বাকি যাদের নাম আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মধ্যরাতে অভিযান, বিকাশ-ইমো প্রতারকচক্রের ৪ হ্যাকার গ্রেফতার

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপাভাইজার গ্রেপ্তার

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপারভাইজার গ্রেপ্তার

রাজশাহীতে ৪২৪ বোতল ফেনসিডিল-সহ  গ্রেফতার

রাজশাহীতে ভারতীয় ভিসা অফিস থেকে দালাল চক্রের সদস্য গ্রেফতার

ককটেল হামলায় আহতদের দেখতে রামেক হাসপাতালে রাসিক মেয়রের প্রতিনিধি দল

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া, এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাদের খোঁজখবর