সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্বাচনী বিধি লঙ্ঘণ রাজশাহী শিক্ষা বোর্ডে !

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ভোটের আচরণবিধি আর সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-উভয় জায়গায় সুস্পষ্টভাবে বলা আছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। এরপরও এসব বিধিনিষেধের তোয়াক্কা না করে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ও পেছন থেকে প্রচার-প্রচারণার কাজ করছেন কিছু কিছু কর্মকর্তা-কর্মচারী। সেই ধারাবাহিকতার ছোয়া এবার লাগলো রাজশাহী শিক্ষা বোর্ডেও।


সোমবার (০১-০১-২৪) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডে কর্মরতদের একাংশ রাজশাহী-১ (সদর) আসনের কাঁচি প্রতিকের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমানের পক্ষে বোর্ড অফিসের ভেতরে পার্থীর সাথে একাত্বতা ঘোষণা করে লিফলেট বিতরণ করেন। শিক্ষা বোর্ডের প্রতিটি ভবন, দপ্তর ও শাখায় গিয়ে লিফলেট বিতরণের বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডে চলছে আলোচনা-সমালোচনা। কেউবা বলছেন, কাঁচি প্রতীকের পাল্লা ভারি দেখে কোন কোন কর্মকর্তা-কর্মচারি নিজেদের প্রভাব বিস্তার করার অভিপ্রায়ে প্রার্থীকে নিয়ে এমন শোডাউন করলো। এমন ধরনের কর্মকান্ডে উভয় বিধি বিধান লঙ্ঘণ হয়েছে বলেও মন্তব্য কর্মরতদের। নাম প্রকাশ না করার শর্তে, শিক্ষা বোর্ডে কর্মরতরা বলেন, অফিসে নিজেদের ভাবমূর্তি ও রাজনৈতিক শক্তির জানান দিতে কিছু কর্মকর্তা-কর্মচারী একাট্টা হয়ে এই ধরনের আচরণ বিধি লঙ্ঘণের পায়তারা করলো। শিক্ষা বোর্ডে কর্মরত অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন।
নির্বাচন আচরণ বিধিমালা’২০০৮ এর ১৪(২) অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধাভোগ করিতে পারিবেন না এবং এতদুদ্দেশ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করিতে পারিবেন না। কিন্তু কে বা কাহারা এই ধরনের আচরণ বিধি লঙ্ঘণ করার অপচেষ্টায় লিপ্ত ছিল জানতে চাইলে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক অলীউল ফোনে জানান, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তিনি দাপ্তরিক কাজে (বই উৎসব) আছেন। আমার অনুপস্থিতিতে আজ (০১-০১-২৪) শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবীর সাহেব আমার দায়িত্বে আছেন। আপনি চাইলে উনার সাথে কথা বলতে পারেন। সে মোতাবেক সচিব হুমায়ন কবীরের সেলফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তো দাপ্তরিক না। আমরা এইধরণের প্রচারণামূলক কর্মকান্ড সম্পর্কে আগে থেকে জানতাম না। শিক্ষা বোর্ডের অভ্যন্তরে এই ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণার বিষয়ে সচিবের মতোই মন্তব্য করেন শিক্ষা বোর্ড অধ্যাপক অলীউল আলমও।
উল্লেখ্য, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫(৩) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনো আইন সভার নির্বাচনে অংশগ্রহণ করতে অথবা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না। প্রচারণায় অংশ না নিতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালাতেও নির্দেশনা আছে।
এইধরণের বিধিভঙ্গ কর্মকান্ডে কেনো অংশ নিয়েছেন জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন ও কর্মকর্তা কল্যাণ সমিতির বেশকয়েকজন নেতা বলেন, এটা তো কর্মচারী ইউনিয়ন কিংবা কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়নি। মিডিয়া যদি এটা নিয়ে নিউজ করে তাহলে আমরা বললো, এটা আকস্মিকভাবে আয়োজন করা হয়েছে শ্রমিকলীগের পক্ষ থেকে! আমারাতো আমাদের দলীয় ও পছন্দের প্রার্থীকে চা খাওয়ার দাওয়াত দিয়েছিলাম মাত্র। এর চাইতে বেশিকিছু নয়। নাম প্রকাশ না করার শর্তে, কাঁচি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার প্রচার প্রচারণার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মী জানান, শিক্ষা বোর্ডের ইউনিয়নের কয়েকজন নেতার বিশেষ অনুরোধে বাদশা স্যার সেখানে চা খেয়ে গিয়েছিলেন মাত্র। কিন্তু তাদের বারংবার অনুরোধে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা স্যার কয়েকজনের হাতে লিফলেট বিতরণ করার পাশাপাশি বেশকয়েকজন উর্দ্ধতন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিকের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাবির ভর্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ

পানি, খাবার, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ! ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী

এপস্টেইনের বিচ হাউসে বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে মাইকেল জ্যাকসনকে

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্ত্রী করে মূর্তি পুজো, হজ্বে গিয়ে রোষানলে শাহরুখ খান

‘নির্বাচন করতে না দিলে সরকারের সব কাহিনি তুলে ধরবো’

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

চার বছরের সাজা প্রাপ্ত আসামি ইয়াবা সহ আটক

রাসিকের ২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত