বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ৩, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আমি যথারীতি কোম্পানির সকল নীতিমালা মেনে পূর্বের কোম্পানি থেকে অব্যাহতি নিয়ে বর্তমানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত থেকে সংগঠন সম্প্রসারন করে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছি। গণমাধ্যম এর প্রতি শ্রদ্ধাশীল, গণমাধ্যম সঠিক তথ্য উপস্থাপন করবে এটাই আশা করি কিন্তু

গত ২ জুলাই ২০২৪ ইং তারিখে “দৈনিক আমার সংবাদ” পত্রিকায় প্রথম পাতার হেড লাইন করে একটি সংবাদ প্রকাশিত হয় যাহার শিরোনাম “চট্টগ্রাম কেলেঙ্কারি’র মাস্টারমাইন্ড জসিম এখন এনআরবি লাইফে!”

ইতিপূর্বে ১৮ মে ২০২৪ ইং তারিখে “বাণিজ্য বাত্রা.নেট” (অনলাইন পোর্টাল) এ “যমুনা লাইফের গ্রাহক প্রতারণায় জড়িতরা কে কোথায় শিরোনামে” প্রতিবেদন প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট, যে সংবাদ প্রকাশ হয়েছে তথ্যভিত্তিক নয়। আমার মানহানি করার জন্য উদ্দেশ্য প্রণীত ভাবে একটি স্বার্থান্বেষী মহল এই প্রতিবেদনগুলো করাচ্ছে।

উল্লেখ্য, যমুনা লাইফের চট্টগ্রামের ঘটনাটি আদালতে নিষ্পত্তির জন্য মামলা চলমান রহিয়াছে। সিএমপি পাচলাইশ মডেল থানা মামলা নং-১৩, তাং-২২/০৯/২০২২ ইং (পেনাল কোড-১৮৬০)। যাহা স্থানীয় সংগঠন দ্বারা সংঘটিত হয়েছে, প্রকৃত দোষীদের বিষয়ে আদালত সিদ্ধান্ত গ্রহণ করিবে। উল্লেখ্য তৎকালীন কোম্পানি ও আইডিআরএ এর তদন্ত প্রতিবেদনেও আমার সম্পৃক্ততার তথ্য মেলেনি।

উক্ত ঘটনায় আমার কোন রকম সম্পৃক্ততা না থাকায় যমুনা লাইফও ছাড়পত্র প্রদান করিয়াছেন। যা বর্তমান কোম্পানিতে নিয়োগের সময় জমা দেয়া হয়েছে। অথচ উক্ত পত্রিকায় শিরোনামের নিচে এনআরবি ইসলামিক লাইফ- ‘প্রতারণার বিষয়ে জানা সত্ত্বেও নিয়োগ দিয়েছে এনআরবি’ সাব হেড লাইন করেছে, যাহাতে যমুনা লাইফ ও এনআরবি লাইফ কোম্পানিকেও প্রশ্নবিদ্ধ ও হেয় প্রতিপন্ন করেছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

“দৈনিক আমার সংবাদ” ও “বাণিজ্য বার্তা.নেট” সম্পূর্ণ অসত্য ও মনগড়া তথ্যবিহীন। সরকারি আইনকে সম্মান করে আমি শাহাবাগ থানায় ২০ মে ২০২৪ ইং তারিখ অভিযোগ দায়ের করি যাহার নম্বর-১৯৬/২৪।

এমতাবস্থায় ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আমাকে সামাজিকভাবে ও কর্মস্থলে হেয় প্রতিপন্ন করে এক ধরনের বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে। যা আমার কর্মস্থলে কাজের গতিকে ব্যহত করছে এতে আমার মানহানি হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তাই যে কোন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই বাছাই করা বাঞ্ছনীয়।

অতিসত্বর এই বিষয়ে সঠিক সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় পরিবেশন করে সকল বিভ্রান্তি দূর করার অনুরোধ জানাচ্ছি।

মোহাম্মদ জসিম উদ্দিন
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
প্রধান কার্যালয়, ঢাকা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রথম তৃতীয় লিঙ্গের সংরক্ষিত কাউন্সিলর বিজয় হলেন সাগরিকা

আসাম কলোনিতে চোরের কৌশল ব্যর্থ, সাইকেলসহ পুলিশের হাতে জনি

রাজশাহী নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এনআরবি ইসলামিক লাইফের সিইও শাহ জামালের দক্ষতায় ৪ বছরে এগিয়ে চলছে দুর্বার গতিতে

দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবেনা: মিনু

বিকাশ-নগদে প্রতারণা: রাজশাহীতে ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শহিদ ছিলেন নম্র, ভদ্র ও নিবেদিতপ্রাণ: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

চলন্ত ট্রেন থেকে ঝুলিয়ে রেখে ধাক্কা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক