বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৫, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ
চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৬ হাজার ৮২৯ জন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিক কাজ করেন। এর মধ্যে পশ্চিম রেলওয়ের পাকশী আর লালমনিরহাট বিভাগে প্রায় দুই হাজার ৫০০ শ্রমিক কর্মরত রয়েছেন। পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের টিএলআর শ্রমিকদের শনিবার চাকরির শেষ দিন ছিল।

শনিবার (৩১ ডিসেম্বর) এ ৬ হাজার ৮২৯ শ্রমিকের শেষ কর্মদিবস ছিল। তবে দিনটির আগে-পরে শ্রমিকদের কোনো সিদ্ধান্ত জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। এমন অবস্থায় ৩১ ডিসেম্বর পার হলেও নিজেদের কর্ম নিয়ে সন্দিহানে রয়েছেন সব টিএলআর শ্রমিকরা। তাদের মধ্যে চাকরি থাকা না থাকা নিয়েও আতঙ্ক কাজ করছে। কারণ তাদের মধ্যে অনেকেরই বয়স বেড়েছে। এর মধ্যে গেল ৩ মাসের বেতন এখনও হাতে পাননি এ শ্রমিকেরা।

শ্রমিকদের দাবি, তারা নিজ নিজ কর্মস্থলেই কাজ করতে চান। তাদের অনেকেরই পরিবার-পরিজন রয়েছে। এ বয়সে চাকরি হারালে জীবন-জীবিকা নিয়ে সমস্যায় পড়ে যেতে হবে। যদি রেলওয়ের শ্রমিক সঙ্কট থাকে, তাহলে লোকবল নেওয়া হোক। কিন্তু তাদের (টিএলআর) যেন ছাটাই না করা হয়।

এদিকে টিএলআর শ্রমিক মিথুন জানান, আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা নিজ নিজ কর্মস্থলে কাজ করছি। এখনও বলা যাচ্ছে না আমাদের ভাগ্যে কি আছে! শুনেছি আমাদের বিষয়ে মিটিং হচ্ছে। কিন্তু কোনো ফলাফল এখনও শুনতে পাইনি।

শ্রমিক সাইদ উদ্দিন পরদশী জানান, আমার বয়স ৪০ বছরেরও বেশি হয়েছে। এই বয়সে কোথায় কি কাজ করবো। আমার ৪ সদস্যের পরিবারে একমাত্র আমিই উপার্জন করি। আমার বেতনে পুরো সংসার চলে। এর মধ্যে আমাদের সেপ্টেম্বর মাস থেকে বেতন বন্ধ রয়েছে। ডিসেম্বরের ৪ মাসের বেতন বাকি রয়েছে। স্যাররা জানিয়েছেন অল্পদিনের মধ্যে আমাদের বেতন দেওয়া হবে।

তিনি আরো বলেন, আগে শুনেছিলাম ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের চাকরি রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো অফিসার কিছু বলেননি। আমরা নিজ নিজ কর্মস্থলেই কর্মরত রয়েছি। নিয়মিত কাজ করছি। দেখা যাক কি হয়।

বাংলাদেশ রেলওয়ে টিএলআর শ্রমিক পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান বলেন, পশ্চিম রেলওয়ের শুধু পাকশীতে এক হাজারের বেশি টিএলআর শ্রমিক কাজ করে। এর মধ্যে পাকশী ও লালমনিরহাট বিভাগ মিলে প্রায় দুই হাজার ৫০০ শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কিছুই জানানো হয়নি।

তিনি আরো বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি। তাই আমরা স্ব-স্ব কর্মস্থলেই কর্মরত রয়েছি। আগামী কয়েক দিনের মধ্যে আমরা লালমনিরহাট, পাকশী, চট্টগ্রাম ও ঢাকা ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার)-এর সাথে দেখা করবো। তাদের সাথে টিএলআর শ্রমিকদের বিষয়ে কথা বলবো। এরপরে আমরা রেলওয়ের ডিজির সাথে দেখা করবো।

তবে বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারকে ফোনে করা হলে রিসিভ করেননি তিনি। তাই এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে: জামায়াত আমির

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন: পলাতক আসামি কলিম গ্রেফতার

ক্যাম্পাস সংস্কার ও নবীন বরণ আয়োজনের দাবিতে ছাত্রদল নেতাদের স্মারকলিপি: ভিডিও

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

রাজশাহী সার্কিট হাউসের শতবর্ষী বৃক্ষ রক্ষায় তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে সাংবাদিকদের জন্য পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভী