Saturday , 20 April 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

প্রতিবেদক
সনি নিউজ
April 20, 2024 3:01 pm

নিজস্ব প্রতিবেদক: টানা তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী অঞ্চলের মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় প্রতিদিনই বাড়ছে। গতকাল শনিবার বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমের এটিই রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা। উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই রাজশাহী জুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রখর রোদ-গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে মাইকিং করে সতর্কও করা হচ্ছে।

গত বুধবার (১৭ এপ্রিল) থেকে রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ওইদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।
মূলত পহেলা এপ্রিল থেকেই রাজশাহীতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল। কিন্তু গেল সপ্তাহ থেকে মাঝারি তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে তীব্র খরার কবলে পড়ে দ্রুতই নেমে যাচ্ছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানির স্তর। প্রায় অসহনীয় কষ্টে প্রতিটি দিন-রাত পার করছেন এ অঞ্চলের খেটে খাওয়া দিনমজুররা। মানুষের পাশাপাশি পশু-পাখিও গরমে হাঁসফাঁস করছে। বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার পড়ে গেছে। প্রচণ্ড রোদ-গরমে নগরীর প্রধান সড়কগুলোতে লোকজনের চলাচল অনেকটা কমে গেছে।
এদিকে টানা তাপপ্রাবাহে রাজশাহীতে বাড়ছে হিট স্ট্রোক ও ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগবালাই। উদ্ভূত পরিস্থিতিতে গেল সপ্তাহ থেকে রাজশাহীতে তাপপ্রবাহ নিয়ে সতর্ক থাকতে মাইকিং করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটি।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, সামান্য বিরতি দিয়ে তাপমাত্রার পারদ শনিবার ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে। চলতি মৌসুমের এটিই রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল দীর্ঘ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
সূত্রটি আরো জানায়, ভারি বৃষ্টিপাত ছাড়া টানা তাপপ্রবাহ প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আপাতত বৃষ্টিপাতেরও কোনো পূর্বাভাস নেই।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ

সৌদি আরবে গায়ক-গায়িকার খোঁজে…

রাবিতে ছিনতাইকারীর মোটরসাইকেল জ্বালিয়ে ‘শীত নিবারণ’

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর মতিহারে শ্রমিককে গুলি করে হত্যা মামলায় বিএনপি নেতা আটক

রাজশাহীতে সরকারি নথি জাল করে জমি নিবন্ধন

বাড়ির উঠানে মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিট ও অগ্নিসংযোগ অভিযোগ

গোপালগঞ্জ শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা