শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর মতিহারে শ্রমিককে গুলি করে হত্যা মামলায় বিএনপি নেতা আটক

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরে আটার মিল শ্রমিক গোলাম মোস্তফাকে গুলি করে হত্যার মামলায় বিএনপির স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার র‍্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. উকিল (৫২)। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং এর আগে যুবদলের নেতৃত্বে ছিলেন। গোলাম মোস্তফা হত্যা মামলায় তিনি ২ নম্বর আসামি তিনি।

র‍্যাব জানায়, এ হত্যাকাণ্ডের পর ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এর ধারাবাহিকতায় র‍্যাব-৫-এর একটি দল চারঘাট থানার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে উকিলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে রাজশাহী মহানগরের মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি নগরের ডাঁশমারী খোঁজাপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গোলাম মোস্তফা (৫০)। পরের দিন নিহত ব্যক্তির স্ত্রী নাদেরা বেগম ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. উকিল, সাংগঠনিক সম্পাদক হাসিবুল মোল্লা ও শিহাব ইসলামকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।

মামলার এজাহার ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে গোলাম মোস্তফার ভাতিজা চঞ্চলকে কেন্দ্র করে একটি বিরোধের সূত্রপাত হয়। খোঁজাপুর মোড়ে একটি দোকান ভাঙচুরের ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগে মামলা করে। মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

হত্যাকাণ্ডের পর গোলাম মোস্তফাকে দাফনের পর এলাকাবাসী মানববন্ধন করে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। ১৮ ফেব্রুয়ারি পরিবার ও স্থানীয় লোকজন বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

মতিহার থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তার আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল ও একটি ওয়ান শুটারগান সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ৭২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়ায় সামাদ, দুর্গাপুরে চেয়ারম্যান হলেন শরীফ, বাগমারায় সান্টু

রাজশাহীতে সাড়ে সাত বিঘায় গড়ে উঠল শ্রদ্ধা, সেবা ও ভালোবাসার ঠিকানা

রাজশাহীতে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু রাজশাহী প্রতিনিধিঃ

দূর্গাপুরে তারেক রহমানের পক্ষ থেকে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ

তিন ঘণ্টা পর রেললাইন থেকে অবরোধ তুলে নিল আন্দোলনকারীরা

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

দুই মাস পর রাজশাহীর আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ