সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নোয়াখালীতে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ
নোয়াখালীতে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক: নোয়াখালীতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা-সংলগ্ন একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, পাঁচটি রাম দা, পাঁচটি লোহার রড, পাঁচটি স্টিলের পাইপ, তিনটি চাপাতি, দশটি কাঠের লাঠি, একটি ছোরা ও একটি হকিস্টিক।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের নিয়মিত টহলের সময় এটি কিশোর গ্যাং সদস্যদের পুলিশ চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন