রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এলো ৩০ হাজার কোটি টাকা

প্রতিবেদক
sonynews
আগস্ট ৩, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নতুন অর্থবছরের শুরুতেই সুখবর পাওয়া গেল রেমিট্যান্স প্রবাহে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম অর্থাৎ জুলাই মাসে দেশে ২৪৮ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)।

রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই মাসের তুলনায় এবারের আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ডলার।

গত বছরের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় দেশে। এর জেরে ভাটা পড়ে দেশের রেমিট্যান্স প্রবাহে। কিন্তু, আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ফের বাড়তে থাকে এই প্রবাহ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পাঠানো এই অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে এই ধারাবাহিকতা তৈরি হয়েছে।

এর আগে, গত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। গেল ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।  এই অংক এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

বাগমারায় র‌্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?

রুয়েটে গবেষণা সংকলন প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে গাছ হত্যা বন্ধে চিঠি প্রদান সচেতন নগরবাসীর

রহনপুরে বিজির হাতে ভারতীয় মহিষ আটক

তানোরে বিনামুল্য বিতরণের ছাগলের মান নিয়ে ক্ষোভ

দ্বিতীয় বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় লিটনকে শুভেচ্ছা জ্ঞাপন

রাজশাহীতে দুর্নীতির মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার