বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১২ লাখ টাকা খরচ করে বদলি নিয়েছেন খাদ্য পরিদর্শক সাকিলা, ৭ লাখ টাকা না দিলে দায়িত্ব বুঝে নিবেননা তিনি!

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৩, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশালঃ চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্যগুদাম কর্মকর্তা খন্দকার সাব্বির আহম্মেদকে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলি করা হয়েছে। আর রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন রাজশাহী মহানগর ওএমএস তদারকি কর্মকর্তা হিসেবে সংযুক্তি থাকা গোমস্তাপুর উপজেলার দেওপুরা এলএসডির খাদ্য পরিদর্শক সাকিলা নাসরিনকে আমনুরা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

গত ২ মার্চ একই আদেশে তাদের বদলি করা হয়। তবে এই দুই কর্মকর্তার কেউই এখন পর্যন্ত বদলিকৃত নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্বগ্রহণ করেননি। এরইমধ্যে খাদ্য পরিদর্শক সাকিলা নাসরিনের বিরুদ্ধে ৭ লাখ টাকা উৎকোচ দাবির অভিযোগ উঠেছে। এ নিয়ে সরকারি এই খাদ্য গুদামে অচলাবস্থা সৃষ্টির আশংকা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তারা এখন পর্যন্ত তদন্তই শেষ করতে পারেননি।
আমনুরা খাদ্যগুদাম কর্মকর্তা খন্দকার সাব্বির আহম্মেদ বলেন, বদলি হয়ে আসা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন আমনুরা খাদ্যগুদামে যোগদান করলেও তিনি এখনো দায়িত্বভার গ্রহণ করেননি। তিনি বলেন, সাকিলা নাসরিন  আমার কাছে ৭ লাখ টাকা উৎকোচ দাবি করেছেন। এই টাকা তাকে না দিলে তিনি দায়িত্ব বুঝে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সাকিলা তাকে বলেছেন আমাকে বদলি হয়ে আসতে ১২ লাখ টাকা খরচ করতে হয়েছে। তাই আপনি আমাকে ৭ লাখ টাকা দেবেন। অন্যথায় গুদামে চালের মজুদ ও অন্যান্য ক্ষেত্রে তারতম্যে ব্যাপক ফারাক রয়েছে বলে উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করবেন। এছাড়া নানা ভয়ভীতি দেখিয়েছেন।
সাব্বির আহম্মেদ বলেন, আমি কোনো অনিয়মের সাথে জড়িত না। আমি কেন তাকে ৭ লাখ টাকা দেব। আমি দায়িত্ব হস্তান্তরে সব সময় প্রস্তত।
তিনি বলেন, দাবিকৃত টাকা না পেয়ে সাকিলা নিম্নমানের চাল ক্রয় ও ওজনে কম থাকার অভিযোগ তুলে আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করেছেন। এ নিয়ে তদন্ত কমিটিও কোনো সত্যতা পায়নি বলেও দাবি করেন সাব্বির।
সাব্বির আহম্মেদ আরো বলেন, সাকিলা নাসরিন দায়িত্বভার গ্রহণ না করেই অবৈধভাবে সরকারি বাসা দখল করে সেখানে অবস্থান করছেন। যদিও সেটি গণপূর্ত অধিদফতর কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে আমি স্ত্রী সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
এক প্রশ্নের জবাবে সাব্বির আহম্মেদ বলেন, আমার কাছে ৭ লাখ টাকা উৎকোচ দাবি, আমাকে লাঞ্চিত করার চেষ্টা ও অবৈধভাবে সরকারি বাসা দখল সহ সার্বিক বিষয়ে সাকিলা নাসরিনের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ উর্ধ্বতন কর্মকর্তার কাছে দিয়েছি। আশা করছি তারা সাকিলার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবেন।
তিনি আরা বলেন, সাকিলা নাসরিন গত ৬ এপ্রিল বিকেলে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করেন। ওই সময় গুদামে কর্মরত শ্রমিকদের সহায়তায় আমি রক্ষা পাই।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাকিলা নাসরিন বলেন, আমার বিরুদ্ধে করা কোনও অভিযোগ সত্য নয়। তদন্ত কমিটি তদন্ত করছে। আশা করছি সেখানে সঠিক সিদ্ধান্ত পাব। আর সবকিছু বুঝে পেলে দায়িত্বভার নেবেন বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা সম্ভব হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে কোনো অভিযোগের এখন পর্যন্ত সত্যতা মেলেনি। আরো সময় প্রয়োজন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দুই কর্মকর্তার মধ্যে আগে থেকেই কোনো মনোমালিন্য রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখতে হবে। কারণ আগে থেকে কোনো দ্বন্দ  থাকলে এ ধরণের সমস্যা সৃষ্টি হওয়া স্বাভাবিক।
সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারা বিজ্ঞপ্তি, উচ্চ আদালতের স্থিতাবস্থা

একাধিক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Tempora incidunt ut labore et dolore magnam aliquam

“সাংবাদিকদের প্রতি হুমকি মূলক বক্তব্য, আলোচনায় মোস্তাফিজ”

ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় 

প্রতিশোধের শিকার ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

তানোরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত্তি সভা

ইউক্রেনের চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করছে রাশিয়া

কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিষয়ে ভর্তি চলছে