শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে স্ত্রীর সহযোগিতায় নারীকে ধর্ষণ, স্বামীসহ গ্রেফরাত ৪

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তিন সহযোগিসহ এক ধর্ষক গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বেলা ১১টার দিকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার হেঁতেমখাঁ সবজিপাড়া এলাকার নরুল ইসলামের ছেলে আলমগীর রয়েল (৪০), তার স্ত্রী হেলেনা খাতুন (৩০), হেলেনার বড় বোন দিলারা বেগম (৩৫) ও তাদের সহযোগি চন্দ্রিমা থানার উপভদ্রা এলাকার আফজাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪২)।

র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংএ কর্ণেল মুনীম ফেরদৌস জানান, গত ৭ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী কেনাকাটার উদ্দেশ্যে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকায় যায়। সেখানে তার মোবাইল ফোন চুরি যায়। এসময় পূর্বপরিচিত হওয়ায় আলমগীর সেই নারীকে মোবাইল পাইয়ে দেয়ার কথা বলে নগরীর পদ্মা আসাসিক এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে।

র‌্যাব অধিনায়ক আরও জানান, ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন, আলমগীরের স্ত্রী হেলেনা খাতুন, তাদের সহযোগি দিলারা বেগম ও মমতাজ বেগম। তারা গোপনে ধর্ষণের ভিডিও ধারন করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। সেই সঙ্গে ওই নারীকে তারা আটকে রাখে।

ওই নারীর পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে র‌্যাবের একটি দল। এ সময় ওই বাড়ি থেকে আলমগীর ও তার স্ত্রী হেলেনাসহ চারজনকে গ্রেফতার করা হয়। আলমগীরের বিরুদ্ধে আগেও নারী শিশু আইনে একটি মামলা আছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সংখ্যালঘু ইস্যুতে ভারতের অভিযোগে যা বললেন ড. দেবপ্রিয়

রাজশাহী জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

আগামীতে ৫ বছরে অন্তত ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হবে: খায়রুজ্জামান লিটন

ইজারা সম্পন্ন না করেই কর আদায়, রাজশাহী সিটি হাট নিয়ে বিতর্ক

প্রাক্তন ফুটবল রেফারী আঞ্জুর মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার শোক প্রকাশ

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

প্রস্তুতি সম্পন্ন, ১৮ জানুয়ারি জামায়াতের কর্মী সম্মেলন

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন

রাজশাহীতে অসহায় ব্যক্তির জমি দখলের অভিযোগ, আ’লীগ নেতার বিরুদ্ধে

চবি ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন