রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইয়ামিনকে এপিসি থেকে ফেলে মৃত্যু নিশ্চিতের ঘটনায় অভিযুক্ত এএসআই গ্রেফতার

প্রতিবেদক
sonynews
আগস্ট ৩, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঢাকার সাভারে জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ওপর থেকে টেনে-হিঁচড়ে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। এ হত্যার ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমে এক প্রেস রিলিজ পাঠিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির।

প্রেস রিলিজে জানানো হয়, দীর্ঘদিন পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রোববার সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট হস্তান্তর করা হয়।

গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি এপিসির ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেয়ার ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ অযৌক্তিক দাবি: রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের প্রতিবাদ

Experienced a surge in popularity during the 1960s

রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত দুইজন

Yellow Classic Car Looks Great.

Yellow Classic Car Looks Great.

রাবি শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত 

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে’

রাজশাহীতে হরতাল অবরোধের প্রতিবাদে আ.লীগের শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

এবি পার্টির অঙ্গীকার: রাষ্ট্র হবে জনতার — রাজশাহী-২ আসনে মুহাম্মদ সাঈদ নোমানের গণসংযোগ