Sunday , 11 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনতার হাতে আটক: চন্দ্রিমা থানায় হস্তান্তর

প্রতিবেদক
sonynews
January 11, 2026 5:55 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে আটক নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মাসুমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২৪ সালের ৫ আগস্টের পর রাজশাহীতে আত্মগোপনে ছিল মাসুম। শনিবার রাতে স্থানীয় জনতা তাকে আটক করে রাজশাহীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করে। সেখান থেকে পুলিশ তাকে নাটোর থানায় হস্তান্তর করে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে মাসুমকে নাটোর-২ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় শিক্ষার্থী ইয়াসিন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। বিচারক মো.ফয়সল তারেক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেন জানান, প্রাথমিক ভাবে মাসুমের বিরুদ্ধে ৩টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

খালুর মিলাদে এসে সাপের ছোবলে প্রাণ গেল ৪ বছরের নাহিদের

বিক্ষোভ মিছিলের ডাক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের

২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীসহ সারাদেশে বজ্রপাতের সাথে বৃষ্টি

রাজশাহীসহ সারাদেশে বজ্রপাতের সাথে বৃষ্টি

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্দির পাহারা

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

মায়ানমারে পাচারের সময় ১১ টন রাসায়নিক সারসহ ৩ পাচারকারী আটক

রাজশাহী নগরীতে মাদক সহ ৪ জন গ্রেপ্তার

রাজশাহীতে অবৈধ পদ্মা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

পহেলা নভেম্বরেও স্থানান্তর হলোনা সিরোইল বাসটার্মিনাল