রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিক্ষোভ মিছিলের ডাক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের

প্রতিবেদক
sonynews
জুলাই ১৩, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

অনরাইন ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

ছাত্রদল সোমবার (১৪ জুলাই), স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার (১৫ জুলাই) এবং যুবদল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীসহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালন করবে।

রোববার (১৩ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ১৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে যুবদল রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান দলে হার্দিকের মতো ফিনিশার নেই: আফ্রিদি

রাজশাহী মহানগর জামায়াতের জওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

রাবিতে ছিনতাইকারীর মোটরসাইকেল জ্বালিয়ে ‘শীত নিবারণ’

যৌক্তিক সময়ে নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে থাকবে না: গয়েশ্বর চন্দ্র রায়

রাজশাহী বিমানবন্দরে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫’: বোমা নিস্ক্রিয়করণে আরএমপি সদস্যদের চৌকস মহড়া

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

মাদক মামলার আসামি পেলেন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সন্মাননা

সাহেব বাজার এলাকায় যানজট নিরসনে আরএমপি’র চমৎকার উদ্যোগ

পণ্যবাহী গাড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার