Monday , 6 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি

প্রতিবেদক
sonynews
October 6, 2025 8:06 am

অনলাইন ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, দেশটিতে অবস্থানরত সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থানসহ সব ভিসা এ সুবিধার আওতায় থাকবে।

রোববার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে আরও সহজলভ্য করা সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের একটি অংশ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগের মাধ্যমে হজ-ওমরাহ খাতের সেবাগুলো আরও বিস্তৃত হবে এবং অনেক বেশি মানুষ এ সেবার আওতায় আসবেন। একইসঙ্গে ভিশন–২০৩০ এর লক্ষ্য পূরণেও এটি ভূমিকা রাখবে।

সম্প্রতি মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে, যার মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। এ প্ল্যাটফর্মে প্যাকেজ নির্বাচন থেকে শুরু করে ওমরাহ পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ সবই সহজভাবে করা যাবে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ—পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা দেওয়ার এবং তাদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করার জন্য।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক মেয়র লিটনকে নির্বাচিত করতে সাংবাদিকদের লিফলেট বিতরণ

স্ত্রী করে মূর্তি পুজো, হজ্বে গিয়ে রোষানলে শাহরুখ খান

রাজশাহীতে সেরা করদাতাদের সম্মাননা প্রদান

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রমিক দলে অন্তর্ভুক্ত

নগরীতে ৩ মাদকসেবিকে বিভিন্ন মিয়াদে কারাদণ্ড

কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন হাসানুল হক ইনু

রাজশাহীতে কোরবানিযোগ্য পশুর আমদানি বাড়লেও মুল্য থাকবে চড়া