শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্ত্রী করে মূর্তি পুজো, হজ্বে গিয়ে রোষানলে শাহরুখ খান

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৩, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে তুমুল কটাক্ষ করা হয়েছে।

‘ডানকি’র শুটিং শেষ হওয়ার পরই শাহরুখ খান মক্কায় গিয়েছিলেন ‘উমরা’ পালন করতে। তাতেও নিস্তার নেই বলিউড বাদশার। নেটদুনিয়ায় ধর্মপ্রাণ মুসলমানদের কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। বাড়িতে হিন্দু স্ত্রী এবং দেবতার মূর্তি থাকায় বলিউড বাদশার মুসলিম হওয়া নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে।

রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় ‘ডানকি’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ। তারই শুটিং চলছিল সৌদি আরবে। শুটিং শেষ হওয়ার পর মক্কায় যান বলিউড বাদশা। বদলে যায় তাঁর বেশভূষা। সাদা উত্তরীয় ও মাস্ক পরে মক্কায় ‘উমরা’ পালন করতে যান শাহরুখ। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

মক্কায় যাওয়ার জন্য অনেকেই শাহরুখকে শুভেচ্ছা জানান। কিন্তু নেটিজেনদের একাংশ সমালোচনায় মুখর হন। একজন লেখেন, “শাহরুখ তো আবার মূর্তি পুজোও করে। নিজের ঘরে দেবতার মূর্তি রাখে। বহু ঈশ্বরবাদের থেকে বড় পাপ আর কিছুই হয় না।” গৌরী খানের প্রসঙ্গ তুলেও কিং খানকে কটাক্ষ করা হয়েছে। লেখা হয়েছে, “এই লোকটাই হিন্দু মহিলাকে বিয়ে করেছে। ঘরে দেবতার মূর্তি রাখে। নিয়মিত ঘরে সেই দেবতার পুজো হয়। কী বলতে চাইছেন? শুধুমাত্র মুসলিম নাম আছে বলে মুসলিম সম্প্রদায় এমন মানুষকে গ্রহণ করবে না।” সিনেমার মাধ্যমে রোজগার করেন শাহরুখ। ইসলাম মতে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়, এমন দাবিও করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আ’লীগের প্রচার পত্র বিলি, মহিলা যুবলীগের নেত্রী আটক

রাসিক মেয়রের পক্ষ থেকে গরীব, দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে চাঁদাবাজির অভিযোগে অবরুদ্ধ ৪ সমন্বয়ক: দাবি তথ্য সংগ্রহে

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এলো ৩০ হাজার কোটি টাকা

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে পেটালেন আ.লীগ নেতা

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ

রাকাবে পুরনো সিন্ডিকেটের আধিপত্যের অভিযোগ; অস্থিরতা বাড়ছে ব্যাংকজুড়ে

রাজশাহীতে আ.লীগের প্রার্থীকে শুভেচ্ছা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার