Friday , 12 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক মেয়র লিটনকে নির্বাচিত করতে সাংবাদিকদের লিফলেট বিতরণ

প্রতিবেদক
সনি নিউজ
May 12, 2023 4:41 pm

নিজস্ব প্রতিবেদক: দৃষ্টিনন্দন, আলোকায়ন ও গ্রীনসিটি রাজশাহী মহানগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসুন আবারও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করি।

এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন ও আবু হেনা মোস্তফা জামানের নেতৃত্বে একদল সাংবাদিক মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় তারা পুরো সাহেববাজারের বিভিন্ন ফুটপাত ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ জণগনের হাতে লিফলেট বিতরণ করেন। সেই সাথে নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র লিটনকে ভোট দিয়ে নির্বাচিত করতে অনুরোধ জানান তারা। এ সময় নেতৃবৃন্দ নির্বাচনের পূর্ব মূহূর্ত পর্যন্ত পুরো সিটি করপোরেশান এলাকায় প্রচারনা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
নির্বাচনি প্রচারনায় উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার রাজশাহী ব্যুরো এবং সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক বাংলার বিবেক ও রাজশাহীর সময় ডট কম অনলাইন নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক এবং মতিহার বার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মুগণী নীরো, দৈনিক বার্তা ও দৈনিক খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং উত্তর কোণ পত্রিকার রাজশাহী ব্যুরো, মোঃ মাসুদ রানা রাব্বানী, সাংবাদিক আকাশ সরকার, আহম্মদ মোস্তফা শিমুল, শেখ মোঃ রুমেল, মিজানুর রহমান টনি, ইব্রাহিম হোসেন সম্রাট, পারভেজ ইসলাম, হৃদয় পারভেজ, সারোয়ার জাহান বিপ্লব, মাসুদ আলী পুলক, বাবুল, মোমিন, মামুনুর রহমান, অভিলাষ দাস তমাল, আশরাফুল ইসলাম রাহিদ, দূর্জয় খান ও জুলেখা খাতুন প্রমূখ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্লট মালিকদের অভিযোগের ভিত্তিতে বনলতা ও চন্দ্রিমা আবাসিক প্রকল্প পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

৪৪ বছর পর হাসপাতালে অস্ত্রোপচার চালু

৪৪ বছর পর হাসপাতালে অস্ত্রোপচার চালু

চারঘাটে বাবাকে খুনের পর জামিনে বেরিয়ে এবার স্ত্রীকেও খুন

বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাষ্ট্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা জীবন দিতে পারে : মিনু

নিরবে পুকুর হত্যা করছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃপক্ষ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জনগণের ভোটাধিকার হরণ বন্ধের আহ্বান

সীমান্তে রেড অ্যালার্ট জারি

ঘুসের ভিডিও চাপা দিতে সাংবাদিককে ২৯ হাজারের প্রস্তাব: ইসি কর্মকর্তা চাকরিচ্যুত