বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্লট মালিকদের অভিযোগের ভিত্তিতে বনলতা ও চন্দ্রিমা আবাসিক প্রকল্প পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

প্রতিবেদক
sonynews
আগস্ট ৬, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বনলতা আবাসিক উন্নয়ন প্রকল্প ও চন্দ্রিমা আবাসিক এলাকায় প্লট মালিকদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় তিনি সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় প্লট মালিকদের অভিযোগের বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পান তিনি।

প্লট মালিকদের অভিযোগ ছিল, কয়েকজন ভবন মালিক ভবন নির্মাণের সময় রাস্তার জন্য নির্ধারিত পর্যাপ্ত জায়গা না রেখে নির্মাণকাজ সম্পন্ন করেছেন। এছাড়া ভবনের সামনে রাস্তার জায়গা দখল করে যানবাহন ওঠানামার জন্য র‌্যাম্প নির্মাণ করায় আবাসিক এলাকার পরিকল্পিত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিদর্শন শেষে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট জানান, যেসব ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং যেসব প্লট মালিক অভিযোগ করেছেন, তাদের নিয়ে আগামী কর্মদিবসে বৈঠকে বসে বিষয়গুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও নির্দেশনা দেন, যেসব ভবন মালিক রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে র‌্যাম্প নির্মাণ করেছেন, তাদের দ্রুত নোটিশ প্রদান করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে হবে।

পরিদর্শনকালে আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, এস্টেট অফিসার বদরুজ্জামানসহ আরডিএর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি”

গাছের পোকা বিক্রি করে বদলে গেছে তাদের জীবন

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

অস্ত্র, গুলি ও হেরোইন-সহ কুখ্যাত মাদক ডিলার গ্রেপ্তার

রাজশাহীর সপুরায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিকের বিভিন্ন উদ্যোগ গ্রহণ

রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

“রাসিকের প্রকল্প পরিদর্শন ও পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধানের সভা”