Monday , 24 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
October 24, 2022 10:16 am
রাজশাহীতে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এজাজুল ইসলাম (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর টাংগন পূর্বপাড়া গ্রামে তার বাড়ি।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে টাংগন গ্রামে এজাজুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসি কোম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ ব্যাপারে এজাজুলের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন