মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হরিয়ানে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-সহ আহত-৩

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৮, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে (ইউপি) কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-সহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টায় নগরীর কাটাখালী থানাধিন কিসমত কুখুন্ডি জয়পুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাটাখালী থানাধিন কিসমত কুখুন্ডি জয়পুর এলাকার মৃত আবু কাশেমের ছেলে মোঃ শাহীনুর (২৭), একই এলাকার মৃত আলাউদ্দিনের স্ত্রী রোজিফা (৪২) ও মোঃ কামালের স্ত্রী রিনা বেগম (৪০)।
অপরদিকে হামলাকারীরা হলেন, কাটাখালী থানাধিন কিসমত কুখুন্ডি জয়পুর এলাকার জনৈক সেন্টু (৪২), হজরত (৪৫), আলমগীর (৩৫), রুবেল (৩২), হোসেন (৩৮), রান্টু (৩০), হাসেন (৩৮), সোহেল (২৮), সোহান (২২), ইমন (১৯), বাদল (৩২), জাহিদ (২০), মুন্না (১৮)। তারা প্রত্যেকেই ফুটবল প্রতিকের মোঃ হায়দার আলীর সমর্থক।
ইউপি মেম্বার প্রার্থী মোঃ আব্দুল আলিম জুয়েল জানায়, সোমবার (১৭ জুলাই) দিনভর ভোটের মাঠে আমার যে সকল ভোটার ও সমর্থকরা ছিলেন তাদের প্রতিপক্ষ হিসেবে টার্গেট করেছে ফুটবল প্রতিকের বিজয়ী প্রার্থী মোঃ হায়দার আলীর সমর্থকরা। ভোটে তার পক্ষে কাজ না করায় মঙ্গলবার সকালে আমার সমর্থক মোঃ শাহীনুরের বাড়ীতে অর্তর্কীত হামলা চালায় হায়দার আলীর সমর্থকরা। এ সময় তারা লাঠি, লোহার রড, জিআই পাইপ, চাকু দ্বারা পুরো শরীরে বে-ধড়ক পিটিয়ে জখম ও আহত করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে রোজিফা ও রিনা বেগমকে ব্যপক মারপিট করে এবং তাদের পরনের জামা-কাপড় ছিড়ে শ্লীলহানী করে। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল আলিম জুয়েল আরও জানায়, রামেকে চিকিৎসা শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে।
এ ব্যপারে জানতে চাইলে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, কিসমত কুখুন্ডি জয়পুর এলাকার হামলা, মারপিটের ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষককে মারধর ও চাঁদা দাবির অভিযোগ বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ, দুই যুবক কারাগারে

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

নেসকো কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, জাল সনদ ও অবৈধ সম্পদের অভিযোগ

মিনুর সময়ে স্বাস্থ্যসেবায় স্বস্তি, ১৬ বছরে অবহেলায় ধুঁকছে নগর স্বাস্থ্যকেন্দ্র

তিন দিন পর আবার গোলাগুলি শুরু, আতঙ্কে ৩১ গ্রামের মানুষ

ভিডিও ভাইরাল হওয়ার পর অস্ত্র সহ সেই ৭ কিশোর গ্যাং আটক

রাজশাহীতে হ্যাকারদের টাকা দিলেই মিলছে ইন্ডিয়ার মেডিক্যাল ভিসা

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ব্যাপক সাড়া, প্রথম সপ্তাহেই টিকা পেয়েছে ৩৭% শিক্ষার্থী

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব