বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৭ অক্টোবর বাংলা‌দে‌শে আগাম পর্যবেক্ষক দল পাঠা‌চ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আগামী ৭ অক্টোবর এক সপ্তা‌হের জন্য বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে যুক্তরাষ্ট্রের একটি আগাম পর্যবেক্ষক দল।

বৃহস্প‌তিবার (২১ সে‌প্টেম্বর) ঢাকার মা‌র্কিন দূতাবা‌সে ক‌য়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।

ব্রায়ান ব‌লেন, প্রতিনিধি দলটি আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। প্রতি‌নি‌ধি দ‌লে ছয়জন সদস্য এবং তা‌দের সহায়তার জন্য কিছু কর্মকর্তা থাক‌বেন।

প্রতি‌নি‌ধি দ‌লের কার্যক্রম সম্প‌র্কে দূতাবা‌সের মুখপাত্র ব‌লেন, তারা বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বি‌ভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্তাব্যক্তি এবং ঢাকার বি‌দে‌শি মিশ‌নের কূটনী‌তিক‌দের স‌ঙ্গে কথা বল‌বেন।
ব্রায়ান ব‌লেন, সফর শেষে প্রতিনিধি দল বিবৃ‌তি দে‌বে, যাতে ইতিবাচক প্রবণতা এবং সেই স‌ঙ্গে উদ্বেগের বিষয়গু‌লো তুলে ধরা হ‌বে। পাশাপা‌শি তারা কিছু সুপা‌রিশ তু‌লে ধর‌বেন। পরবর্তী‌ সময়ে তারা আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনী অখণ্ডতা সমর্থনকারী নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে ধারাবাহিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে। য‌দিও প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের প্রাথ‌মিক ভূ‌মিকা হ‌লো নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান করা।

তি‌নি ব‌লেন, সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচ‌নের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠা‌বে কি না, তা নির্ধারণ করা হ‌বে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

তদন্ত কমিটি গঠন, অধ্যক্ষ ও প্রদর্শকের কাছে জবাব চেয়েছে মাউশি

হাসিনার রায়ের পর কাদের মোল্লার সেই চিঠি শেয়ার করলেন ডাকসু এজিএস

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নগরীতে র‌্যাবের অভিযানে হেরোইনস স্বামী-স্ত্রী গ্রেফতার

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে নাগরিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনিদের সংগ্রামে একাত্মতা জানিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

রাজশাহীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, মূল আসামি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার