বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নয়ন হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৩, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
নয়ন হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর সাগরপাড়া বটতলার মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুবনমোহর পার্কে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিবষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ।

মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, সাবেক এমপি জাহান পান্না, রোকনুজ্জামান আলম, রায়হানুল আলম প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, গণসমাবেশের দিন যতই ঘনিয়ে আসছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ততই হিংস্র হয়ে উঠছে। সরকার আইনশৃংখলা বাহিনীকে দিয়ে জনগণকে গণসমাবেশে না আসার জন্য হুমকি দি”েছ। সেইসাথে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও গ্রেফতার অভিযান শুরু করেছে। তারা গ্রেফতার বিএনপি নেতা নাদিম মোস্তফার মুক্তি দাবী করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে প্রতারণার অভিযোগ

রাজশাহীতে সাবেক মেয়র লিটনসহ ৫০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক কারবারে রাজি না হওয়ায় গৃহে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত কয়েকজন

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি বিএনপির

সেই তহশীলদারের বদলী ; রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!