Tuesday , 10 October 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

প্রতিবেদক
সনি নিউজ
October 10, 2023 11:26 am

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা শহরজুড়ে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় ফিলিস্তিনের তিন সাংবাদিক নিহত হয়েছেন।

নিহত সাংবাদিকরা হলেন- সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সোবোহ এবং হিশাম নাওয়াজাহ। তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গাজায় হামাস চালিত সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ।

গাজা শহরের ফিশিং পোর্টের কাছে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় এ তিন সাংবাদিক নিহত হন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক কর্মকর্তা। তাছাড়া গাজার স্থানীয় একটি মিডিয়া ইউনিয়নও তিন সাংবাদিক নিহত হওয়ার কথা জানায়।

শহরের সাংবাদিকদের একটি সিন্ডিকেট ‘চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় তিন সাংবাদিকের শাহাদতের’ ঘোষণা দিয়েছে।

গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন ও তীব্র হামলা চালায় সশস্ত্র সংগঠন হামাস। হামলার প্রত্যুত্তরে ইতোমধ্যে গাজা উপত্যকায় পালটা হামলা ও অবরোধের ঘোষণা দেয় ইসরায়েল। সে ধারাবাহিকতায় উপত্যকাটিতে বিমান ও কামানের গোলার হামলা চালাচ্ছে ইহুদি রাষ্ট্রটি।

চলমান হামলায় অন্তত ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের বিমান হামলায় ৪ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া গত শনিবার থেকে পশ্চিম তীরে ১৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে রেলের জিএমের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

রাজশাহীতে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার ১

নকল লেবেলে ভেজাল ওষুধ: রাজশাহীতে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার

রাজশাহী মার্কেট দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপিকাকে চার মাস ধরে যৌন হেনস্থা! অভিযুক্ত ডিন

বৃষ্টিতে ভিজে অনশনে রাবি শিক্ষার্থীরা