Thursday , 29 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নকল লেবেলে ভেজাল ওষুধ: রাজশাহীতে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
January 29, 2026 2:08 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছী গ্রামের আক্কাশ আলীর ছেলে মোহাম্মদ আরিফ আলী (২৮)। এ ঘটনায় তার সঙ্গে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: গাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আরিফ আলীকে আটক করা হয়।

এসময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও নকল লেবেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেখা লেবেলযুক্ত),
২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল, ২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেখা লেবেলযুক্ত), ৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি)
এবং ৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা)।

ডিবি পুলিশের প্রাথমিক ধারণা, এসব নকল লেবেল ও ইনজেকশন ব্যবহার করে ভেজাল ওষুধ প্রস্তুত করে বাজারজাত করা হতো, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গাজিউর রহমান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সরকারি দপ্তরে ঘাপটি মারা ডেভিলদের আগে ধরুন: আব্বাস

মহিষের ধাক্কা, ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

মহিষের ধাক্কা, ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

জাপানের সঙ্গে রাজশাহীর সম্পর্কের নতুন যাত্রা শুরু

শিকাগোতে সম্মাননা পেলেন ফারুকী

রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্ণে পরিকল্পিত অপতৎপরতার অভিযোগ বদলিকৃত সাবেক অধ্যক্ষ ও সহযোগীর বিরুদ্ধে তদন্তের দাবি

পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নয় — এটি জনগণের প্রতিনিধিত্ব হরণ করে

রাজশাহীতে ডেভিল হান্টের ৪ জনসহ গ্রেপ্তার ৩৫ জন

নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার

রাজশাহী মহানগরীতে প্রাথমিকের ৬ বস্তা বইসহ আটক ২

রাজশাহীতে কারিগরি ছাত্রদের ছয় দফা দাবিতে রেলগেট অবরোধ: যানজটের সৃষ্টি