• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ডেভিল হান্টের ৪ জনসহ গ্রেপ্তার ৩৫ জন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০৮

রাজশাহীতে ডেভিল হান্টের ৪ জনসহ গ্রেপ্তার ৩৫ জন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে ডেভিল হান্টের ৪ জনসহ আরএমপির থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৩৫ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৩১ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন- মো: আব্দুল আওয়াল (৪৫), মো: নাইম হোসেন (২০), মো: মহিন হোসেন আলিফ (২২) ও মো: শাকিল হোসেন (১৯)।

আওয়ামীলীগ কর্মী আব্দুল আওয়াল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মো: হাতেম কসাইয়ের ছেলে, ছাত্রলীগ কর্মী নাইম হোসেন একই থানার পাঠানপাড়া এলাকার মো: আফরোজের ছেলে, শাকিল হোসেন মেহেরচন্ডি এলাকার মো: রজব আলীর ছেলে ও মাহিন হোসেন মতিহার থানার কাজলা এলাকার মো: আফজাল হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:০৮
জামায়াত আমিরের জয়
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:০৮
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:০৮
বিএনপির সমর্থনেও ভরাডুবি: চার আসনেই হার জমিয়তের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮