Thursday , 12 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপারভাইজার গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
January 12, 2023 1:49 pm
রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপাভাইজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রংপুরগামী ঝটিকা পরিবহনে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ গাড়ির সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীর নাম মোঃ শফিকুল ইসলাম মন্ডল (৪০) ।  কুড়িগ্রাম জেলার বানচারাম মন্ডলপাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে।

বুধবার ১১ জানুয়ারি সন্ধা ৬টার দিকে মতিহার থানাধীন বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পরিবহনের সিটের নিছে বিশেষ কায়দায় লুকানো ৩০০ গ্রাম হেরোইন জব্দ করে র‌্যাব।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়। র‌্যাব জানায়, গতকাল সন্ধার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী ঝটিকা পরিবহনে ওই গাড়ির সুপারভাইজার হেরোইন পাচার করছে।

পরবর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজলা গেটে চেকপোস্ট বসিয়ে উক্ত বাস তল্লাশি করা হয়।  দীর্ঘ তল্লাশির পর সিট এর ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হিরোইন উদ্ধার করা হয়। এঘটনায় মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ এবং জড়িত সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, শফিকুল ইসলাম মন্ডল জব্দকৃত বাসটির সুপারভাইজার এর দায়িত্ব পালনের আড়ালে বাসের সিট এর ভিতরে অভিনব কায়দায় হিরোইন চোরাচালান করে আসতো এবং ইতিপূর্বে আরো কয়েকবার বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে গাঁজা ও দেশীয় মদসহ গ্রেফতার ৪

সিসিক ও রাসিক নির্বাচনে ৫ দিন মাঠে থাকবেন ২৪ ম্যাজিস্ট্রেট

কাছের মানুষ অসুস্থ, হাসপাতালেই কাজের মিটিং সারলেন পরীমণি

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

বন্দির সঙ্গে অবৈধ সম্পর্ক, ইংল্যান্ডে নারী কারা কর্মকর্তার জেল

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

রাজশাহীতে কথিত মানবাধিকার সংস্থার আড়ালে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

তানোরে টানা বৃষ্টিতে সবজির বাজার উর্ধ্বমুখী 

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে

চন্দ্রিমা থানায় যুবকের মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ