বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বন্দির সঙ্গে অবৈধ সম্পর্ক, ইংল্যান্ডে নারী কারা কর্মকর্তার জেল

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডে এক নারী কারা কর্মকর্তাকে এক বন্দির সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার দায়ে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শার্লট উইনস্ট্যানলি (২৭) নামে ওই নারী কর্মকর্তা দণ্ডপ্রাপ্তর বন্দি জাভহারি ব্লেয়ারের (৩০) ডনকাস্টারের কারাবাসের সময় এইচএমপি লিন্ডহোম কারাগারে কর্মরত ছিলেন।

শেফিল্ড ক্রাউন কোর্ট জানায়, উইনস্ট্যানলি বন্দি জাভহারি ব্লেয়ারের জন্য মোবাইল ফোন ও সিম কার্ডসহ একাধিক নিষিদ্ধ সামগ্রী কারাগারে পাচার করেন। এসব ডিভাইস ব্যবহার করে দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলত এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান হতো।

আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, দুজন সোমবারকে ‘ডেট নাইট’ হিসেবে উল্লেখ করতেন। কারাগারের সিসিটিভি ফুটেজেও তাদের ঘনিষ্ঠ আচরণের দৃশ্য ধরা পড়ে।

প্রসিকিউশন জানায়, উইনস্ট্যানলি ব্লেয়ারকে কারাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য, বন্দিদের চলাচল ও নির্ধারিত তল্লাশি অভিযানের আগাম খবর দিয়েছিলেন।

বিচারক জেরেমি রিচার্ডসন বলেন, দায়িত্ব পালনের সময় উইনস্ট্যানলি দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ পেয়েছিলেন। তবুও তিনি জেনেশুনে নিয়ম ভেঙে অবৈধ সম্পর্কে জড়ান। এটি আমার দেখা সবচেয়ে গুরুতর ধরনের মামলা।

২০১৪ সালে সংগঠিত অপরাধে জড়িত থাকার দায়ে ব্লেয়ার সাড়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত হন। নতুন করে গাঁজা ও নিষিদ্ধ ডিভাইস রাখার দায়ে তাকে আরও ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর আদালত জানায়, সরকারি দায়িত্বে থাকা কারও এমন আচরণ শুধু আইন লঙ্ঘনই নয় বরং জনআস্থার প্রতিও চরম বিশ্বাসঘাতকতা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর ১২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন শামীম আহমেদ

রাজশাহী নগরীতে গাঁজা ব্যবসায়ী আটক: রয়েছে ৮টি মামলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

”বিডিএসএস থেকে পদত্যাগ করলেন রাবি নেতারা, ঢাকা কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাবের প্রতিবাদ”

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল

রাজশাহীতে এসএসসি পরীক্ষা ঘিরে প্রস্তুতি: কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

হিট অ্যাকশন ডে উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, গাছের চারা রোপণ

চারঘাটে পূর্ব শত্রুতার জেরে লালন মিয়া খুন: র‌্যাবের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৩ কেজি গাঁজা-সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার