বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জেল হত্যা দিবসে আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৩, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
জেল হত্যা দিবসে আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

নিজসা্ব প্রতিবেদক: ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্মচারী লীগের আলোচনা, দোয়া মহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

জেল হত্যা দিবস উপলক্ষে আরডিএ কর্মচারী লীগের নেতৃবৃন্দরা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী লীগের সভাপতি মো: আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো:আহসানুল হক পিন্টু,বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো:আব্দুস সোহেল,(শ্রম বিষয়ক সম্পাদক) মহানগর আওয়ামী রাজশাহী, আলহাজ ওয়ালী খান সভাপতি (ভারপ্রাপ্ত)জাতীয় শ্রমিক লীগ মহানগর রাজশাহী, মো:শরীফ আলী মুনমুন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাতীয় শ্রমিক লীগ মহানগর রাজশাহী,মো: মনোয়ার হোসেন জাতীয় শ্রমিক লীগ মহানগর রাজশাহী,মো:রাশেদুজ্জামান সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ মহানগর রাজশাহী,মো:শামীম হোসেন,মো:কাবাতুল্লাহ সহ আরো অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো:জালাল উদ্দিন,অনুষ্ঠান শেষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান,আনওয়ার হোসেন নেতৃিত্বে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন