শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩১, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর কোর্ট বাজার এলাকায় অবস্থিত দারুস সালাম মাদ্রাসায় অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালাটি। এতে কামিল মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় ট্রাফিক রুলস, ট্রাফিক চিহ্ন, রাস্তা পারাপারের নিয়ম, গাড়ীচালক ও যাত্রী হিসেবে করণীয়, সড়ক দুর্ঘটনার কারণসমূহ প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়।

নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার তাফসীর বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ জাকারিয়া হাবিবী, হেড মাওলানা মাওলানা আলী আশরাফ এবং সিনিয়র শিক্ষক এসএম সালাউদ্দিন রতন। স্বাগত বক্তব্য রাখেন নিসচা, রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার। মূল প্রবন্ধ উপস্থাপন এবং প্রশিক্ষণ প্রদান করেন প্রকৌ. জুনায়েদ আহমেদ। এসময় উপন্থিত ছিলেন নিসচা স্বেচ্ছাসেবক সাগর, পাপিয়া ও সবুজ প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যে গত ০১ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল নিসচা রাজশাহী জেলা শাখা। পালিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা, সড়ক দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্প, বাইকার ও পরিবহণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ প্রদান, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহতদের সহায়তা প্রদান, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা, দরিদ্র শিশুদের মধ্যে খাতা-কলম বিতরণসহ নানা কর্মসূচী। সর্বশেষ ৩১ অক্টোবর, উক্ত প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা চেরি

পৃথক দুটি অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ: গ্রেপ্তার ২

পৃথক দুটি অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ: গ্রেপ্তার ২

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বারের নির্বাচনে স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণা দাবি

সংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে: আলী রীয়াজ

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ

হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা