Monday , 3 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
October 3, 2022 5:27 pm
রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বেলপুকুরে ৩টি ওয়ান শুটারগানসহ মোঃ আসাদুল হক (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী চারঘাট থানাধীন হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

রবিবার ২ অক্টোবর বিকেল সাড়ে ৫টার সময় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩টি ওয়ান শুটারগান জব্দ করে র‍্যাব।

রবিবার রাত ৮টার দিকে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, একজন ব্যক্তি অবৈধ দ্রব্যসহ একটি ব্যাটারি চালিত ভ্যানযোগে বানেশ্বর বাজার হতে ইউসূফপুর এলাকার দিকে যাচ্ছে।

এমন তথ্য পেয়ে ক্ষুদ্র জামিরার রেলগেট এলাকায় পাঁকা রাস্তার উপর র‌্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনা করে এ সময় কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে আসাদুল। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে তাকে হাতে নাতে আটক করা হয়।

এবং তার দেহ তল্লাশী করে ৩টি ওয়ান শুটারগান জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পহেলা নভেম্বরেও স্থানান্তর হলোনা সিরোইল বাসটার্মিনাল

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি

উপদেষ্টা নাহিদের সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের চিরবিদায়

রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

গুলি করার অপরাধে বাগমারার ২ সাবেক এমপিসহ ২২৩ জনের নামে মামলা

রাজশাহীতে ঈদ উদযাপন, একই কাতারে ঈদের নামাজে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা

চন্দ্রিমায় বাইসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার চোরাই সাইকেল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন