মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পৃথক দুটি অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ: গ্রেপ্তার ২

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৩, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ
পৃথক দুটি অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইন জব্দ: গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে এবং গোদাগাড়ীতে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

এর মধ্যে সোমবার (২ জানুয়ারী) দিবাগত রাত সোয়া ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার, সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন সহ মোঃ আব্দুর রহমান (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি আব্দুর রহমান ওই গ্রামের মোঃ মোখলেছের ছেলে। একইসময় অপর এক অভিযানে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ১টি ডিজিটাল ওয়েট মেশিনসহ মোঃ সাহিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

গ্রেপ্তার মাদক কারবারি উপজেলার গোদাগাড়ী থানাধিন দিয়ার মানিকচক গ্রামের মোঃ আনারুলের ছেলে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ও রাজশাহীর গোদাগাড়ী থানায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেপ্তার দুই মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

The climate crisis won’t get fixed unless big companies

রাজশাহীতে গড় ভোট ৭০ শতাংশের বেশি, সর্বোচ্চ রাজশাহী-৩ এ

রাসিকের উদ্যোগে লেক ও পুকুর সংরক্ষণ, সৌন্দর্য্যবর্ধনের সুফল পাচ্ছেন নগরবাসী

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

পুঠিয়ায় পরোকিয়ার অভিযোগ: নারী-পুরুষকে গাছে বেধে মারধর

নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে

৩২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

৩২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

অটোরিকশা চালক অপহরণ ও মুক্তিপণ মামলা: আট মাসেও চার্জশিট নেই, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

চাঁদাবাজির মিথ্যা মামলা দাবি বিএনপির: ডেভেলপার মোস্তাফিজের বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন