সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৯, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠি পেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ২০১১ সালের ৬ জুলাই এ ঘটনার ১৩ বছর পর হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করার পর থানা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জানা যায়, দায়ের করা মামলা নম্বর ৮। বাদী ভুক্তভোগী তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

২০১১ সালের ৬ জুলাই সকালে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের ১৫-২০ জন সংসদ সদস্য মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হোন। এ সময় পুলিশের সঙ্গে জয়নাল আবদিন ফারুকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয়নাল আবদিন ফারুকের দিকে তেড়ে যায় পুলিশ। একপর্যায়ে একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়।এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে ২০১১ সালের ১০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা মামলায় পুলিশের ৩০ জনের মতো সদস্যকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ছিলেন প্রধান অভিযুক্ত দুই ঊর্ধ্বতন কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

হত্যাসহ অসংখ্য মামলা ঘাড়ে নিয়ে ফের রিমান্ডে ডাবলু সরকার

বিক্রি হচ্ছে শিয়ালের মাংস, কেজি ২ হাজার টাকা

রাজশাহীতে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল উদ্ধার

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ, গ্রেফতার এক

রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার।

রাজশাহীতে ৪০৫০জন শীতার্তকে কম্বল প্রদান করলেন রাসিক মেয়র লিটন

এবার ঘরে বসে দেখা যাবে আমিরের ‘লাল সিং চাড্ডা’

নগরীতে পূর্ব শত্রুতার জেরে নাইট গার্ডের কব্জি কেটে নেয়ার অভিযোগ

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান