রবিবার , ১৪ জুন ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুন ১৪, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকার বহুল আলোচিত একটি জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি ঝালুকা ঈদগাহ পাড়ার গ্রামের মৃত অফিন উদ্দিনের ছেলে মোঃ তুহিন আলী (আকাশ) (১৯)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। শনিবার (১৩ জুন) রাতে এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সব ধরনের অপরাধীকে বিচারের মুখোমুখি করতে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারী এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় ১৩ জুন রাত আনুমানিক ১০:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল মাঠে নামে। রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন ঝালুকা ডিগ্রী কলেজ মাঠ এলাকায় আসামির অবস্থানের খবর পেয়ে সেখানে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেই মামলার প্রধান পলাতক আসামি মোঃ আকাশকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত ০৭ মে ২০২৬ তারিখে দুর্গাপুর থানায় আকাশের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর থেকেই সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন তৎপরতা আগামীতেও জারি থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

রাজশাহীতে দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম

রাজশাহীতে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ আটক ১৭

গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছায়া শক্তি ক্ষমতায় শিক্ষা অফিসের লক্ষ লক্ষ টাকা কৌশলে লোপাট

আগের চেয়ে দুর্নীতির মাত্র বেড়েছে : পরিকল্পনামন্ত্রী

রাজশাহীতে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসবাদের অভিযোগে ২ জনসহ গ্রেপ্তার ২৭

একই পরিবারের ৪টি সাজাসহ ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস না করে, সেজন্য স্বতন্ত্র প্রার্থী মাহি

রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার