Saturday , 29 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
November 29, 2025 3:16 pm

হিটলার হোসেন: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। গতকাল ২৮ নভেম্বর সকাল ১১টায় সরমংলা ইকোপার্ক গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোসাঃ শাহিদা বেগম (৪৫)। তিনি নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়-এর মেয়ে।

শনিবার সকালে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম জানতে পারে যে, মেসার্স ওহিদ এ্যান্ড কনফেকশনারী দোকানের পশ্চিম পাশে একজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাহিদা বেগম। এ সময় তার হাতে থাকা একটি বস্তা থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছি: ট্রাম্প

রাজশাহীতে দৃষ্টিনন্দন আধুনিক বহুতল ভবনের নির্মাণতা মিনু

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাংবাদিক রফিকের মায়ের মৃত্যুতে আরইউজে নেতৃবৃন্দের শোক

বছরের চার মাসই পানিতে ডুবে থাকে কমিউনিটি ক্লিনিক

ভারতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

রাজশাহীতে বিউটি বেগম হত্যা: গ্রেপ্তার তিন আসামির একজনের স্বীকারোক্তি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর চমক, হারুনের ভরাডুবি

রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুই মামলা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া, এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাদের খোঁজখবর